Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

এনআরসি করতে দেব না:‌ গোপালনগরে হুঁশিয়ারি মমতার

deshersamay

Share article:

দেশের সময়, বনগাঁ:মেদিনীপুর, বর্ধমানের পর উত্তর ২৪ পরগণা। আজ, বুধবার বনগাঁর গোপালনগরে প্রশাসনিক সভা ছিল মমতার। সেখানেই দাঁড়িয়েই এনআরসি নিয়ে তোপ দাগলেন তিনি। তাঁর তোপের লক্ষ্য যে কেন্দ্রের বিজেপি সরকার, তা স্পষ্ট।

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, মতুয়ারাও নাগরিক। তাই এনআরসি তিনি করতে দেবেন না। করোনা সংক্রমণ ঠেকানোর জন্য এদিন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। সভামঞ্চ ঘিরে ছিল ডিজোন। সভায় ঢোকার জন্য মাস্ক পরা আবশ্যক করা হয়।  


এদিন সভায় দাঁড়িয়ে মমতা বললেন, ‘‌এনআরসি, এনপিআর করতে দেব না। আমি নিজে আমার মায়ের জন্মতারিখ জানি না। আপনারা কোথা থেকে বলবেন। বাংলাকে গুজরাট বানানো যাবে না।’‌ এর পর ফের বিজেপি–কে বহিরাগত বলে আক্রমণ করলেন তিনি। তাঁর কথায়, ‘‌পয়সার লোভ দেখাচ্ছে ভোটের জন্য। আর নয় ভয় দেখাচ্ছে। রাজনৈতিক ভাবে লড়াই করার ক্ষমতা নেই ওদের।’‌

এর পর মুখ্যমন্ত্রী এক এক করে মতুয়াদের জন্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন। বলেন, মতুয়া উন্নয়ন বোর্ড তৈরি হয়েছে। বাগদি, বাউরিদের জন্য কাজ করেছে রাজ্য সরকার। এসসি, এসটি সার্টিফিকেটের কাজ সরলীকরণ করা হয়েছে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন