Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

অচেতন যক্ষ্মা রোগীকে ধর্ষণের অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ আইসিইউতে ভর্তি, ভেন্টিলেশনে থাকা ২১ বছরের অচেতন রোগিনীকে ধর্ষণের অভিযোগ উঠল এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে!‌ 

বিজ্ঞাপন:

ওই তরুণী যক্ষ্মায় আক্রান্ত। প্রবল শ্বাসকষ্ট নিয়ে গত ২১ তারিখ তাঁকে গুরগাঁওয়ের সেক্টর–৪৪ এর ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউয়ের একটি আলাদা ঘরে ছিলেন তিনি। গত ২১ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত জ্ঞান ছিল না তাঁর। অভিযোগ, সেই সময়ই তাঁকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে। জ্ঞান ফিরে আসার পরে তিনি তাঁর বাবাকে লেখা তিন পাতার দীর্ঘ চিঠিতে নিজের লাঞ্ছনার বিস্তারিত বিবরণ দেন। চিঠি পড়ে স্তম্ভিত হয়ে যান তরুণীর বাবা। সেদিনই দ্রুত পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি।

হাসপাতালের রেকর্ড ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তরুণীর চিঠি থেকে জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিকাশ। বুধবারই এফআইএর দায়ের করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। অভিযোগ পেয়েই পুলিশ দ্রুত হাসপাতালে মেয়েটির বিবৃতি নিতে গেলে তাদের আটকে দেওয়া হয়। চিকিৎসকদের দাবি, মেয়েটি কথা বলার মতো পরিস্থিতিতে নেই। তবে তদন্তে নেমে অভিযুক্তকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। জানা গিয়েছে, সে হাসপাতালের স্থায়ী কর্মী নয়। বহিরাগত কর্মী হিসেবে কাজ করতে এসেছিল। 

পুলিশ কমিশনার কেকে রাও জানিয়েছেন, নির্যাতিতার একটি মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে বুধবার। তাঁর জন্য পাহারায় মোতায়েন করা রয়েছে পুলিশকর্মীদের। তিনি সুস্থ হয়ে উঠলে তাঁর কাউন্সেলিংয়েরও ব্যবস্থা করা হবে। তখন তাঁর বিবৃতিও গ্রহণ করা হবে। এদিকে ফর্টিস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা পুলিশের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছেন যাতে তদন্ত সঠিক পথে এগোয়।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন