Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

শারদোৎসবে মেতে উঠেছে সীমান্ত শহর বনগাঁ

deshersamay

Share article:

দেশের সময়, বনগাঁ: একেই করোনা পরিস্থিতি তার ওপরে নিম্নচাপের জেরে বৃষ্টিকে সঙ্গী করেই শারদোৎসবে মেতে উঠেছে সীমান্ত শহর বনগাঁ। যদিও আড়োম্বরে অন্যান্য বারের তুলনায় অনেকটাই কম। সরকারি স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি পুজো কমিটি পুজোর আয়োজন করেছে।গত কয়েক বছর ধরেই বড় বাজেটের পুজোর আয়োজন করে দর্শনার্থীদের মন কেড়ে নিচ্ছে বনগাঁর শিমুলতলা আয়রনগেট স্পোর্টিং ক্লাব ও শিমুলতলা অধিবাসীবৃন্দ। এবারে ৩৫ তম বর্ষে তাদের আয়োজন সিকিমের নামচি পর্বতে অবস্থিত চারধাম মন্দিরের আদলে পুজোমন্ডপ। এই চার নাম হল বদ্রিনাথ, জগন্নাথ, দ্বারকা এবং রামেশ্বরম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালী এই পুজোর উদ্বোধন করেছেন।

বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণপরিচয়কে থিম করে পুজোমন্ডপ সাজিয়ে তুলেছে ১২-র পল্লী স্পোর্টিং ক্লাব। পুজোর পাশাপাশি ৪ হাজার দু:স্থ মানুষের হাতে নতুন বস্ত্র, ৭০০ স্কুল পড়ুয়াকে ব্যাগ সহ পড়াশোনার সামগ্রী তুলে দেওয়ার সঙ্গে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান শিবিরের আয়োজন করেছে তারা।

বিজ্ঞাপন:

পুজোর খরচ বাঁচিয়ে কাজ হারানো ৩৫০ জন রেল হকারের হাতে খাদ্যসামগ্রী, মাস্ক, স্যানিটাইজার দিচ্ছে মহিলা পরিচালিত রেটপাড়া স্পোর্টিং ক্লাব। শারদোৎসব উপলক্ষে ১৫০ জন দরিদ্র মানুষকে বস্ত্রদান করছে বনগাঁ নির্ভয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন। করোনার কারনে আয়োজনে ছোট করে এবারেও পুজোর আয়োজন করেছে এগিয়ে চলো সংঘ, ঐক্য সম্মিলনী, বলাকা সমিতি, প্রতাপগড় স্পোর্টিং ক্লাব, উজ্জ্বল সংঘের মতো ক্লাবগুলি।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.