Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

আদালত নির্দেশিত বিধি মেনেই পুজো উদ্বোধনের বদলে মণ্ডপের নির্দিষ্ট দূরত্বেই শুভেচ্ছা বিনিময় শুভেন্দুর

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ পুজো মামলার রায়ে কলকাতা হাইকোর্ট স্পষ্ট বলে দিয়েছে মণ্ডপের ধারে কাছে যাওয়া যাবে না। আদালত নির্দেশিত বিধি মেনেই উদ্বোধনের পরিবর্তে মণ্ডপ থেকে নির্দিষ্ট দূরত্বে গিয়ে কমিটির কর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সারলেন পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার বাসুদেবপুর ক্ষুদিরাম সংঘের পুজোর উদ্বোধক ছিলেন নন্দীগ্রামের বিধায়ক। কিন্তু মণ্ডপের ফিতে কাটা তো দূরের কথা, বেশ কয়েক মিটার দূরত্ব থেকেই কর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শুভেন্দু।

এমনিতে প্রতিবছরই একাধিক জেলায় পুজোর উদ্বোধক হিসেবে উপস্থিত থাকেন শুভেন্দু। শুধু দুর্গাপুজো নয়, কালী পুজো, বিশ্বকর্মা পুজোতেও তাঁকে উদ্বোধক হিসেবে পাওয়ার জন্য চাহিদা থাকে। এমনকি ২০১৮ সালে দেখা গিয়েছিল তৎকালীন খড়গপুর সদরের বিধায়ক দিলীপ ঘোষের এলাকায় রাবণ দহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শুভেন্দু।

তবে এবার পরিস্থিতি ভিন্ন। মন্ত্রী নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন। কয়েকদিন আগেই সেরে উঠেছেন তিনি। তারপর যদিও তাঁর কর্মসূচি বন্ধ নেই। দুদিন আগেই নেতাইয়ে গিয়ে মহিলাদের সেলাই মেশিন ও বেশ কয়েকটি পরিবারকে নতুন বাড়ির চাবি হাতে তুলে দিয়েছেন তিনি।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.