প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
জন্মাষ্টমী তিথিতে বনগাঁর রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে দেবী দুর্গার কাঠাম পূজোর শুরু: দেখুন ভিডিও বনগাঁর স্বাদমোতী হোটেলে মিলল পচা মাংস ও মেয়াদ উত্তীর্ণ আলু , মিলেছে পোকা-মাকড়! বারবার অভিযানেও বদলাচ্ছে না অস্বাস্থ্যকর ছবি ৪ হাজার টাকার ইলিশ নিয়ে পগারপার মহিলা , মধ্যমগ্রাম মাছের বাজারের এমন কাণ্ডে হতবাক স্থানীয় ব্যবসায়ীরাও মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষে বাঙালির আবেগ উস্কে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজোর পরই পুরভোট! আপনার এলাকা কি তালিকায় আছে? আগামিকাল জেলাশাসকদের নিয়ে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন, প্রস্তুতি তুঙ্গে

ষষ্ঠী–সপ্তমী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে জানিয়েছে হাওয়া অফিস

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ভ্যাপসা গরম ও অস্বস্তি থেকে আপাতত রেহাই নেই বঙ্গবাসীর। কখনও প্রখর রোদের তাপ, আবার কখনও মেঘলা আকাশ। আবহাওয়ার এই খামখেয়ালিপনা থাকলেও ভারী বৃষ্টির স্বস্তির খবর আপাতত নেই। তবে বঙ্গবাসীকে চিন্তায় রাখছে হাওয়া অফিসের পূর্বাভাস। দুর্গাপুজোর সময় রাজ্যে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহওয়া দপ্তর। ষষ্ঠী এবং সপ্তমীর দিন বৃষ্টির সম্ভাবনা।

মৌসম ভবনের হিসেব বলছে, রাজ্য থেকে বর্ষা ১৪ অক্টোবরের মধ্যে চলে যায়। শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে সাধারণত বর্ষা বিদায় নেয় ১২ অক্টোবর। তবে এবছর পরিবর্তিত পরিস্থিতিতে বর্ষা বিদায় নিতে অক্টোবরের শেষ সপ্তাহ হয়ে যেতে পারে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হওয়ার কারণেই বর্ষা বিদায় নিচ্ছে না বলে মনে করা হচ্ছে। তারই প্রভাব দুর্গাপুজোয় পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হাওয়া অফিস। 

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ষষ্ঠী ও সপ্তমীতে রাজ্যে বৃষ্টি হতে পারে। তার মধ্যেই অবশ্য বর্ষা চলে যাওয়ার সম্ভাবনা। তবে পুজোর আগে অর্থাত্‍‌ বৃহস্পতিবার থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন এলাকায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। কিন্তু গরম কমবে না। 

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন