Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

কী বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানতে ব্রিগেডে লক্ষ লক্ষ কর্মী সমর্থক

deshersamay

Share article:

দেশের সময়ওয়েবডেস্ক:শনিবার স্থানীয় থেকে সর্বভারতীয়, সমস্ত সংবাদমাধ্যমের নজর একদিকেই। ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকে দেশবাসীকে কী বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?‌ কী বার্তা দেন বিরোধী জোটের অন্যান্য নেতারা?‌ শুধু ৪২–এ ৪২ নয়, এই ব্রিগেড সমাবেশের মূল লক্ষ্যই হল কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করা। যার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার বুক থেকেই বিজেপিকে ‘‌ফিনিশ’ করার ডাক দিতে চলেছেন তিনি। স্বভাবতই রাজ্য তথা দেশের রাজনীতিতে এই ব্রিগেড সমাবেশ ইতিমধ্যে ঐতিহাসিক আখ্যা পেয়েছে। আর শনিবার সকাল থেকেই জনতার ঢল ব্রিগেডমুখী। ‌ কাতারে কাতারে মানুষ জড়ো হচ্ছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। শিয়ালদা–হাওড়া স্টেশন থেকে শুরু করে লঞ্চঘাট, বাসে করে মানুষ রওনা হয়েছেন সমাবেশে যোগ দিতে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন