Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

হাবড়ায় খাদ্য বিভাগের প্রায় সাড়ে তিন কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার চালকল মালিক

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ খাদ্য দফতরের সাড়ে তিন কোটি টাকা প্রতারণার অভিযোগে এক চালকল মালিককে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। দু’বছরের বেশি সময় ধরে সে ফেরার ছিল। এদিন তাকে আদালত তোলা হবে।

চাষিদের থেকে ধান কেনার জন্য খাদ্য বিভাগের কাছ থেকে সাড়ে তিন কোটি টাকার চেক পেয়ে তা ভাঙিয়ে নিয়েছিল হাবড়ার এক চালকল মালিক। সেই ধান থেকে যে চাল পাওয়ার কথা ছিল খাদ্য দফতর তা পায়নি। চাল বা টাকা কিছুই আদায় করতে না পেরে ওই টাকা আত্মসাত করা হয়েছে বলে ২০১৮ সালের এপ্রিল মাসে খাদ্য বিভাগের তরফে হাবড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। 

তদন্তে নামে হাবড়া থানার পুলিশ। এরপরে ওই চালকল বন্ধ করে পালিয়ে যায় অভিযুক্ত বছর আটচল্লিশের রাজদীপ রায়। সে আদৌ চাষিদের কাছ থেকে চাল কিনেছিল কিনা সেকথাও এখনও জানা যায়নি।

দীর্ঘ দিন ধরে খোঁজার পরে রবিবার বিকেলে তাকে নারায়ণপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। আজ সোমবার ধৃতকে তোলা হচ্ছে বারাসত আদালতে। ধৃতের বিরুদ্ধে অন্য বিভিন্ন থানাতেও প্রতারণার অভিযোগ আছে বলে পুলিশ সূত্রে জানাগিয়েছে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.