Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবনে ৫ কোটি ম্যানগ্রোভ! ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ঘূর্ণিঝড় আমপানের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের একটা বড় অংশ। বিশেষ করে ক্ষতি হয়েছে দুই ২৪ পরগনা, সুন্দরবন এবং উপকূলবর্তী এলাকা। ব্যাপক ক্ষতি হয়েছে ম্যানগ্রোভ অঞ্চলের। বিশেষজ্ঞদের মতে, সুন্দরবনে ম্যানগ্রোভের দেওয়াল তোলা রাজ্যের জন্য অত্যন্ত জরুরি। এমন সময়ে সুন্দরবনের জন্য জরুরি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবেশ দিবসের দিন থেকে এক মাসের মধ্যে সুন্দরবনে ৫ কোটি ম্যানগ্রোভ বসাবে রাজ্য সরকার।বুধবার নবান্নে একাথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

‘সুন্দরবনের সৌন্দর্য ম্যানগ্রোভ। আমরা ধ্বংসের পরিবর্তে সৃষ্টি চাই। সবুজ কখনও অবুঝ হয় না।’ এদিন নবান্নে জেলাশাসকদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, পরিবেশ দফতরের উদ্যোগেই এই গাছ লাগানো হবে। এছাড়াও ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে আলাদা করে গাছ লাগাবে কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ এবং রাজ্য বন দফতরও। এমনই জানিয়েছেন তিনি।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.