Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

ঢাকার ইউনাইটেড হাসপাতালে করোনা ইউনিটে আগুন, মৃত ৫

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ  ঢাকারতারকা হাসপাতাল হিসেবে পরিচিত ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুনে দগ্ধ হয়ে মারা গেলেন ৫ জন। বুধবার এই বেসরকারি হাসপাতালের উঠোনে করোনাভাইরাসের রোগীদের জন্য খাটানো তাঁবুতে আগুন লাগে। 

হাসপাতালে কর্মরত ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানিয়েছেন, “রাত ৯টা ৫৫ মিনিট নাগাদ আগুন লাগার পর বারিধারা ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে আছে। করোনা ইউনিটে থাকা পাঁচ জন মারা গেছেন।”

ঢাকার ফায়ার সার্ভিসের সূত্রে আরো জানা যাচ্ছে, নীচতলায় চারটি আইসোলেশন কক্ষ ছিল। সামনের কক্ষের রোগীরা বের হতে পারলেও ভেতরে একটি কক্ষে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, মূল ভবনের বাইরে শর্টসার্কিট থেকে আগুন লাগে। ১০ থেকে ১২ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণেই অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন ৫ জন।

গভীর রাত পর্যন্ত মৃতদের পরিচয় জানা সম্ভব হয়নিনি।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন