Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

গাঁড়াপোতায় শপ্তক নাট্যোৎসব

deshersamay

Share article:

মৌ বিশ্বাস,গাঁড়াপোতা: বনগাঁ মহাকুমার ছোট্ট একটি নাট্যপ্রেমী গ্রাম গাঁড়াপোতা। দীর্ঘ ২০ বছর ধরে প্রতি বছরের ন্যায় এবারো ৩ দিন ব্যপি আয়োজিত হয়েছিল গাঁড়াপোতা ‘শপ্তক’ পরিচালিত এক বিরাট নাট্যমেলা। গত ২৮ শে ডীসেম্বর থেকে ৩০ শে ডীসেম্বর পর্যন্ত চলেছিল এই উৎসব। নাট্যমেলার উদ্বোধন করেন আভিজ্ঞ নাট্যকর্মী ও নাট্যপরিচালক বিমল চক্রবর্তী এবং বিশেষ অতিথি ছিলেন ‘পশ্চিমবঙ্গ নাট্যএকাডেমী’র সদস্যা অভিনেত্রী সীমা মুখোপাধ্যায়ের।

২৮ ডীসেম্বর নাট্যমেলার শভ সূচনা হয় ‘তখন বিকাল’ নাটক দিয়ে,প্রযোজনায় “রঙরূপ” (কলকাতা) ও দ্বিতীয় নাটক ‘শপ্তক’ প্রযোজিত ,বিধায়ক ভট্টাচার্য এর নাটক ‘তাহার নামটি রঞ্জনা’। ২৯ শে ডীসেম্বর প্রথম নাটক ‘দক্ষিণেশ্বর কোমল গান্ধার’ প্রযোজিত ‘বোধোদয়’ ও দ্বিতীয় নাটক ‘উত্তরপাড়া ইউনিট থিয়েটার’ এর প্রযোজিত ‘আমাদের এই ঘরটি’ নাটক দুটি দর্শকদের মুগ্ধ করে। ৩০ শে ডিসেম্বর অর্থাৎ শেষ দিনের প্রথম নাটক ছিল ‘শান্তিপুর সংস্কৃতিক’ এর কৌশিক চট্টোপাধ্যায় নির্দেশিত নাটক ‘গুলি’। তিন দিনের এই নাট্যমেলার শেষ দিনের শেষ নাটক গাঁড়াপোতা ‘শপ্তক’ এর ছোটদের নিবেদন লীলা মজুমদার এর নাটক ‘নোহর বিপত্তি’। এই নাটকের ‘দামু’ চরিত্রে নীলর্থক ও ‘নোহ’ চরিত্রে অনিরুদ্ধ ও রীনা দাস দর্শকদের কাছে দারুণভাবে প্রশংসিত হয়। মেলা শুরু হতো প্রতিদিন সন্ধ্যা ৫:৩০ মি। প্রথম দিন থেকেই নাট্যেপ্রমী দর্শকের ভীড় ছিল দেখার মতো।

এছাড়াও এই নাট্যোৎসব এ প্রতিদিন সকাল ১০ থেকে আন্ত:বিদ্যালয় প্রতিযোগিতা চলে এবং এলাকার বিভিন্ন বিদ্যালয় গুলি অংশ গ্রহণ করে। এই প্রতিযোগিতায়

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে বনগাঁ কুমুদিনী বালিকা বিদ্যালয়, চাঁদপাড়া বানী বিদ্যা বিথী উচ্চ বিদ্যালয় ও সিদ্রানী সাবিত্রী উচ্চ বিদ্যালয়।

ছবি তুলেছেন রতন সিনহা৷

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.