প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

প্রসব যন্ত্রণা নিয়ে কোয়ারেন্টাইন সেন্টার থেকে হাসপাতালে জন্ম দিলেন পুত্র সন্তান মা নাম রাখলেন করোনা করিম

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ কোয়ারেন্টাইন সেন্টারে থাকাকালীনই প্রসব যন্ত্রণা উঠেছিল আমিনারা বিবির। সঙ্গে সঙ্গেই প্রশাসনের লোকজন তাঁকে ডায়মন্ডহারবার মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানেই একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা-শিশু দুজনেই সুস্থ। তাঁদের আবার ফিরিয়ে আনা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টারে। আমিনারা ছেলের নাম রাখলেন করোনা করিম।

গত ২৬ এপ্রিল পূর্ব মেদিনীপুর থেকে ২২ জন পরিযায়ী শ্রমিকের একটি দল এসে পৌঁছয় ডায়মন্ডহারবারে। এঁদের প্রত্যেকেরই বাড়ি উত্তর ২৪ পরগনার মিনাখাঁ ও সন্দেশখালিতে। দলটিতে পুরুষ, মহিলা ও শিশুরাও ছিল। প্রশাসনের নজরে আসতেই ওই দলের সবাইকে ডায়মন্ডহারবার আইটিআই কলেজের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়। ওই দলেই ছিলেন গর্ভবতী আমিনারা।

বিজ্ঞাপণ:

৩ মে প্রসব যন্ত্রণা উঠলে আমিনারাকে ডায়মন্ডহারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। দুজনেই সুস্থ থাকায় আবার তাঁদের ফিরিয়ে আনা হয়েছে আইটিআইয়ের কোয়ারেন্টাইন সেন্টারে। এমন দুর্যোগের অন্ধকারে সন্তানের মুখের আলো দেখেছেন তিনি। স্মৃতি ধরে রাখতে সন্তানের নাম দিয়েছেন করোনা করিম। শুক্রবার ডায়মন্ডহারবারের মহকুমাশাসক সুকান্ত সাহা ওই কোয়ারেন্টাইন সেন্টারে গিয়ে আমিনারা ও তাঁর সন্তানকে দেখে আসেন। মায়ের হাতে তুলে দেন পুষ্টিকর খাবার ও উপহার।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে শীঘ্রই ওই পরিযায়ী শ্রমিকদের উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁ ও সন্দেশখালিতে তাঁদের বাড়িতে ফেরত পাঠানো হবে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন