Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

“কোচের নির্দেশে মাঠের যে কোন স্হানে খেলতে প্রস্তুত” খোলামেলা টনি ডোভাল

deshersamay

Share article:

দেশের সময়, ওয়েব ডেস্ক:- লাল হলুদ জার্সি গায়ে জড়িয়েই ভারতীয় ফুটবল দলকে শুভেচ্ছা জানালেন টনি ডোভাল। সই পর্ব শেষ হলে প্রথমেই তিনি বলেন, “এশিয়ান কাপে ভারতীয় ফুটবলারদের সমর্থন করবো”। “খুব ভালো ফল করবে সকলে”। “অতীতে ওদের সাথে অনেক ভালো সময় কাটিয়েছি, সুনীল, গুরপ্রীত রা এখন দূরন্ত ছন্দে রয়েছেন”। বেঙ্গালুরু তে টনি-র খেলা বেশিদিন সম্ভব না হলেও তিনি বলছেন, “আজও ওদের সাথে কথা হয়”। “সকলের সাথে যোগাযোগ আছে”। “বন্ধুদের যেন ভালো হয় সবসময় তো এটাই চাইবো”। পাশাপাশি ইস্টবেঙ্গল-এ খেলা নিয়ে এই মুহূর্তে কলকাতা-র বাসিন্দা টনি ডোভাল বলছেন, “নতুন দলে নিজের সেরাটা দিতে চাইবো”। “কোচ যেখানেই দায়িত্ব দিক আমি সেখানেই দলের জন্য ভালো কিছু করতে প্রস্তুত”। “সেক্ষেত্রে উইথড্রয়াল হোক বা স্ট্রাইকার আমার কোন সমস্যা নেই”। “হ্যাঁ এটা ঠিক যে আক্রমন ভাগে এখনও আমাদের কিছু সমস্যা আছে”। “কিন্তু যে নেই তার কথা চিন্তা না করে আমাদের সকলের উচিৎ ভালো খেলে তার জায়গাটা পূরণ করা”। অন্যদিকে দিল্লি ডায়নামোজ থেকে লাল হলুদ শিবিরে যোগ দিচ্ছেন সিয়াম হাঙ্ঘাল। সূত্রের খবর, ২০১৮-১৯ মরসুমে লোনে তিনি ইস্টবেঙ্গল-এর সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন। আগামী ৯ই জানুয়ারি তিনি লাল হলুদ শিবিরে যোগ দেবেন। চুক্তি শেষ হবে ১৯শে মে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.