প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

রোজ মাস্ক পরিষ্কার করবেন কী ভাবে?

deshersamay

Share article:

দেশের সময়: করোনাহানা থেকে বাঁচতে মাস্ক পরার কথা বার বার বলছে আইসিএমআর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-ও তাদের পরিবর্তিত নির্দেশিকায় মাস্ক পরার নির্দেশ দিয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে রাস্তায় বেরলেই মাস্ক পরা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুধু পরলেই তো হল না, সেই মাস্ক পরিষ্কার করবেন কী উপায়ে তা না জানলে বিপদ পিছু ছাড়বে না। বরং অপরিষ্কার মাস্কের মাধ্যমেও রোগাক্রান্ত হতে পারেন৷

সেই জন্য মাস্ক ধোয়ার পদ্ধতি জেনে রাখা জরুরি। যদি সার্জিক্যাল মাস্ক ব্যবহার করেন, তা হলে ধোয়াধুয়ির ঝঞ্ঝাট নেই। সার্জিক্যাল মাস্ক পরে ফেলে দিতে হয়। কিন্তু এন৯৫ (চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ব্যবহারের জন্য) ও সুতির কাপড়ের মাস্ক বা টেরিলিন কাপড়ের মাস্ক এমনকি ঘরোয়া উপায়ে বানানো মাস্ক পরলেও নির্দিষ্ট রীতি মেনে তাদের পরিষ্কার করতে হবে৷
মাস্ক পরিষ্কারের নিয়ম:
১) জনস্বাস্থ্য বিষয়ক চিকিৎসকদের মতে:
বাড়ি ফিরে মাস্ক খুলুন দড়ি, ফিতে বা রাবার ব্যান্ডের অংশ ধরে। মাস্কে সরাসরি হাত দেবেন না। এ বার তা সাবান জলে ভিজিয়ে কেচে নিন। তাতে মাস্ক জীবাণুমুক্ত হবে।
কাচার পর জীবাণুনাশক লোশনে ডুবিয়ে ঝুলিয়ে রাখুন ছাদের কোনও আংটায়। ফিতে বা দড়ির অংশটি আংটা ধরে ঝুলবে। শুকানোর সময় মাস্কের মূল অংশে ধুলোবালি যেন না লাগে।

২)এ ছাড়া আর একটি উপায়ও রয়েছে। জল ফুটতে দিয়ে তাতে নুন ফেলে দিন। এ বার ওই নুন মেশানো গরম জলেও মাস্ক ফেলে ফুটিয়ে নিতে পারেন। তাতেও সহজেই জীবাণুমুক্ত হবে মাস্ক।
৩)তবে এ ক্ষেত্রেও নিয়ম মেনে তাকে কড়া রোদে শুকোতে দিন।
কেচে শুকোনোর পর তাকে ৫-৭ মিনিট ধরে ইস্ত্রি করে নিলেই আপনার মাস্ক ফের ব্যবহারের জন্য তৈরি।

৪)কোনও ভাবেই ভেজা মাস্ক পরবেন না। এতে সংক্রামিত হওয়ার ঝুঁকি বাড়ে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন