Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

পয়লা বৈশাখে পারদ সপ্তমে,ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতা–সহ দক্ষিণবঙ্গে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক:‌ এই বছর পয়লা বৈশাখ লকডাউনে বন্দি গোটা দেশ। শহরে বাড়ছে সূর্যের দাপট। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল কার্যত তেতে পুড়ে যাচ্ছে।

উত্তরবঙ্গের পরিস্থিতি তুলনায় কিছুটা ভাল। এখনও সেভাবে গরমের দাপট শুরু হয়নি ওই অঞ্চলে। তবে বৈশাখ পড়তেই স্বস্তির ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি বেশি। নববর্ষে কলকাতার সর্বনিম্ম তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ।
তবে বিকেলের দিকে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পরিমাণ আর বাড়তে পারে। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত কিছু অঞ্চলে ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু বজ্রগর্ভ মেঘ দানা বাঁধতে পারছে না। যার ফলে অল্প একটু নির্দিষ্ট এলাকায় বৃষ্টি হওয়ার পরেই সেই মেঘ কেটে যাচ্ছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার সকাল থেকেই কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন হবে। দক্ষিণবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির হতে পারে। বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার নিম্নচাপ অক্ষরেখাটি সিকিম ও উত্তরবঙ্গ থেকে ওড়িশা উপকূল পর্যন্ত বিস্তৃত হয়েছে। আর এই নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। যার জেরে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন