Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! তারাতলা গোডাউন বিপর্যয়:এ পর্যন্ত উদ্ধার ১৩, নামল সেনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন চালু নবান্নর

ইছামতীতে বাছাড়ি বাইচ প্রতিযোগিতা

deshersamay

Share article:

দেবন্বিতা চক্রবর্তী, বনগাঁ: বৃহপতিবার বনগাঁয় ইছামতীতে শুরু হয়েছে বাছাড়ি বাইচ প্রতিযোগিতা। দু’দিনের বাইচ প্রতিযোগিতা ঘিরে স্থানীয় মানুষের উৎসাহ বেশ চোখে পড়ার মত ৷নদী পথে৫০০মিটার এর এই প্রতিযোগিতায়,পুরুষ বিভাগে ১২টি, মহিলা বিভাগে ৬টি, এবং মিশ্র (মহিলা -পুরুষ)বিভাগে ৬টি,দল যোগ দিয়েছে। বনগাঁ থানার ঘাটে বৃহস্পতিবার প্রতিযোগিতার উদ্বোধন করেন মহকুমাশাসক কাকলি মুখোপাধ্যায়৷ আয়োজক,বনগাঁ মহকুমা প্রশাসন৷

প্রশাসন সূত্রে জানা যায়-১৮৭৩ সালে সামাজিক মর্যাদা এবং আইনি সমানাধিকারের দাবিতে নমশূদ্রেরা জমিদার এবং ভূস্বামীদের বিরুদ্ধে ধর্মঘট এবং বয়কটকে হাতিয়ার করে আন্দোলন করেছিলেন৷ সেই আন্দোলনকে স্মরণ করে গত বেশ কয়েক বছর ধরে রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের তরফে রাজ্যের বিভিন্ন জায়গায় এই ‘মর্যাদা’ অনুষ্ঠানের আয়োজন চলছে৷নমশূদ্রদের মূল ক্রীড়াসংস্কৃতি ছিল এই বাছাড়ি বাইচ। বনগাঁ থানার ঘাটে এই প্রতিযোগিতা উপলক্ষ্যে নৌকার আদলে তৈরি করা হয়েছে “মর্যাদা” ঘাট৷ আজ শুক্রবার প্রতিযোগিতার ফাইনাল কে ঘিরে ব্যাপক সাড়া পড়েছে বনগাঁবাসীদের মধ্যে৷
Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.