Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

প্রধানমন্ত্রীই বলেছেন, আগামী দু’সপ্তাহ জরুরি লকডাউন বাংলাতেও: মুখ্যমন্ত্রী

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ রাজ্যে বাড়ল লকডাউনের মেয়াদ। ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন চলবে, শনিবার বিকেলের সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পাশাপাশি জানিয়ে দেন, লকডাউনের মেয়াদ বাড়লেও যা যা খোলা ছিল সে সবই খোলাই থাকবে। তাঁর কথায়, “লকডাউনে কড়াকড়ি হবে, কিন্তু বাড়াবাড়ি হবে না।”

এদিনই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে লকডাউনের মেয়াদ বাড়ানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সে অন্তত ১৩টি রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। সূত্রের খবর, কমবেশি সকলেই লকডাউনের মেয়াদ বাড়ানোর ব্যাপারে সওয়াল করেছিলেন।

আজ সাংবাদিক বৈঠকে শেষমেশ একথাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন, আরও ১৬ দিন বাড়ছে লকডাউন। পাশাপাশি তিনি এ-ও ঘোষণা করেন, ১০ জুন পর্যন্ত রাজ্যের সব স্কুল কলেজ বন্ধ থাকবে, একবারে গরমের ছুটির পর সব খুলবে।

একইসঙ্গে তিনি অনুরোধ করেন, “লকডাউন মেনে চলুন দয়া করে। আমি রিকোয়েস্ট করছি সবার কাছে। কেউ কোথাও জমায়েত করবেন না। পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা কোথাও টেস্টের জন্য গেলে প্লিজ সহযোগিতা করবেন।” তবে পাশাপাশি মনে করিয়ে দেন, যা যা খোলা ছিল সে সব খোলা থাকবে। অর্থাৎ সব্জির বাজার, মুদির দোকান, ফুলের দোকান, মিষ্টির দোকান– এসব কিছুই খোলা থাকবে বলে ঘোষণা করেন তিনি। সবে বাজার খোলার সময় সকাল ১০টা থেকে ৬টা।

প্রসঙ্গত, সরসারি লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা না বললেও ক’দিন আগে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন যে তিনি বিশেষজ্ঞদের কাছেই শুনেছেন অন্তত ৪৯ দিন লকডাউন মেনে চলা ভাল। তবে একই সঙ্গে তিনি এও বলেন, এটা কোনও সিদ্ধান্ত নয়। তিনি যা শুনেছেন সেটাই শেয়ার করলেন মাত্র।

এদিন লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করে তিনি জানান, ১০০ দিনের কাজের ২ মাসের মজুরি দিয়ে দেওয়া হোক। চাষীদের চাল বিক্রি করার জন্য দূরে যেতে হবে না, মোবাইল অ্যাপ হবে অন্নদাত্রী নামে। সেখানে জানালেই সরকার চাল কিনে নেবে।

সংক্রমণ রোখার জন্য লকডাউন প্রয়োজনীয় হলেও, একে মানবিক দৃষ্টিতে দেখার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই লকডাউন থাকলেও সামাজিক দূরত্বের নিয়ম মেনে গম, তেলের মিল চালু থাকবে। খোলা থাকবে বেকারিও। ছাড় দেওয়া হবে অনলাইন খাবার ডেলিভারিকেও। তবে ‘নিয়ম না মানলে কড়া ব্যবস্থার’ হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, কাল ও পরশু নবান্ন বন্ধ থাকবে, কারণ স্যানিটাইজেশনের কাজ চলবে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.