Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! তারাতলা গোডাউন বিপর্যয়:এ পর্যন্ত উদ্ধার ১৩, নামল সেনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন চালু নবান্নর

বর্ষবরণে বনগাঁ শহর যেন কলকাতার পার্ক স্ট্রিটের মিনি সংস্করণ

deshersamay

Share article:

দেশের সময় ওয়েব ডেস্ক: ২০১৮ সালকে বিদায় জানিয়ে ২০১৯ কে স্বাগত জানাতে ৩১ শে ডিসেম্বরের রাতের বনগাঁ শহর যেন কলকাতার পার্ক স্ট্রিটের মিনি সংস্করণ। অলিগলি থেকে শহরের প্রধান সড়ক সর্বত্রই নতুন বছরকে স্বাগত জানাতে সেজে উঠেছিল নানা রূপে। কেউ বন্ধুদের নিয়ে, কেউ ক্লাবের সভ্যদের নিয়ে, আবার কেউ ব্যবসায়ী সমাজের বিশিষ্টজনদের নিয়ে মেতে ওঠে নতুন বছরকে স্বাগত জানাতে। এদিন বনগাঁর ১২র পল্লী স্পোটিং ক্লাবের পক্ষ থেকে এক মিলন উৎসবের আয়োজন করা হয। ক্লাব প্রাঙ্গণে জলসার পাশাপাশি প্রায় আড়াই হাজার মানুষের নৈশ আহারের ব্যবস্থা করা হয।় সাজিয়ে তোলা হয় ক্লাব চত্বর। বনগাঁর কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যশোর রোডের টাউন কালীবাড়ি এলাকায় বর্ষবরণ এবং মিলন উৎসবের আয়োজন করা হয।় প্রধান উদ্যোক্তা কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির সম্পাদক তথা বনগাঁ পুরসভার প্রধান শংকর আঢ‍্য। সেখানে অনুষ্ঠানের সূচনালগ্নে উপস্থিত ছিলেন বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস। ছিলেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। সেখানেও নৈশ আহারের ব্যবস্থা করা হয়। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। রাত বারোটা বাজতেই সেখানে নানা রঙের, নানা শব্দের বাজি ফাটিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয।় এছাড়াও জাগ্রত সংঘ, হাই স্কুল মোড়, বনগাঁ থানার সামনে এবং বিভিন্ন ক্লাবের সামনেও বর্ষবরণে মেতে ওঠেন বিভিন্ন স্তরের মানুষ।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.