Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

‌গরিব মানুষদেরকে নিজে হাতে খাবার বিলি করলেন মুখ্যমন্ত্রী

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনদরদী মুখ দেখল শহরবাসী। শুক্রবার বিকেলে আলিপুরে ৩০০জন রিকশ্‌চালককে নিজের হাতে খাবারের প্যাকেট বিলি করলেন মুখ্যমন্ত্রী।

তারপর কালীঘাটে গিয়ে সেখানে অস্থায়ী নাইট শেল্টারে আশ্রয় নেওয়া অসহায় মানুষদের হাতে একইভাবে তুলে দেন চাল, ডাল, আলু, তেল, নুনের প্যাকেট। ফুটপাথবাসীদের মধ্যেও খাবার বিলি করেন মুখ্যমন্ত্রী।


করোনাভাইরাসের কারণে সারা দেশে আগামী ১৪ এপ্রিল মধ্যরাত পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তাতে সমর্থন করেছে সব রাজ্যগুলোর সরকারই। লকডাউনের ফলে কলকারখানা, দোকানপাট, বড় বিপনির মতো সব বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীনতা চাগাড় দিয়েছে। এই অবস্থায় দৈনিক রোজগারের উপর নির্ভরশীল মানুষরা যাতে অভুক্ত না থাকে সেকারণেই এই পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী।

ছবি তুলেছেন- কুন্তল চক্রবর্তী।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.