Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

করোনা সতর্কতা:একদল যুবক নিজেদের পয়সায় উপকরণ কিনে নিজেরাই তৈরি করলেন হ্যান্ড স্যানিটাইজার, সেগুলি বিনামূল্যে বিলি করছেন বনগাঁয়

deshersamay

Share article:

বনগাঁ পুরসভার কর্মীরাও সর্বদা সতর্ক :

দেশের সময়: বনগাঁর নাওভাঙ্গা ও অভায়া সংস্থার উদ্যোগে সহজ পদ্ধতিতে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হলো। করোনা মোকাবেলায় এই সংস্থার সাথে যুক্ত রীতেশ সাহা, জয়দ্বীপ রায়দের উদ্যোগে এই সামাজিক কাজে একদল যুবক তারা নিজেদের পয়সায় উপকরণ কিনে নিজেরাই তৈরি করলেন হ্যান্ড স্যানিটাইজার। সেগুলি সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে বিলি করছেন তারা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ।

বনগাঁ পুরসভার উদ্যোগ চলছে মাইক প্রচার:

বনগাঁ স্টেশন এলাকায় হ্যান্ড স্যানিটাইজার বিলি করছেন গোপাল শেঠ৷

ফেসবুকে এ ব্যাপারে তারা একটি ঘোষণাও রেখেছেন। যার মাধ্যমে সাধারণ মানুষ জানতে পেরে তাদের কাছ থেকে এই সেনিটাইজার সংগ্রহ করতে পারছেন।

এক সদস্যের কথায়,দোকানে দোকানে গত কয়েকদিন ধরেই হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না। অথচ এ দুর্দিনে এ যুদ্ধ জেতার জন্য স্যানিটাইজার আবশ্যক।

আমরা ইথাইল অ্যালকোহল, অ্যালোভেরা জেল এবং গ্লিসারিন দিয়ে তৈরী করতে পেরেছি হোমমেড হ্যান্ড স্যানিটাইজার।
যতক্ষণ পারবো আমরা সবার জন্য বিনামূল্যে এই স্যানিটাইজার সরবরাহ করে যাব। এরই মধ্যেই আপনারাও জেনে নিন তৈরীর সহজ পদ্ধতি। সুরক্ষিত করুন পরিবার এবং প্রতিবেশীকে।

যেখানে পাওয়া যাচ্ছে

এল ডোরাডো
এল আই সি বিল্ডিং, রামনগর রোড, বনগাঁ

রাজস্হান মার্বেল
পশ্চিমপাড়া, বনগাঁ

এদিকে বনগাঁ থানার উদ্যোগে তৈরি করা হলো হ্যান্ড স্যানিটাইজার। থানার মধ্যেই পুলিশ কর্মী এবং সিভিক ভলান্টিয়াররা মিলিয়ে এই স্যানিটাইজার তৈরি হল। সেগুলি শনিবার সাধারণ মানুষের মধ্যে বিলি করলেন মানস চৌধুরী একই সঙ্গে বিনামূল্যে মাস্কও বিলি করা হল সাধারণ মানুষদের মধ্যে।

আইএনটিইইউসি পরিচালিত শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এদিন বিভিন্ন মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.