Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! তারাতলা গোডাউন বিপর্যয়:এ পর্যন্ত উদ্ধার ১৩, নামল সেনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন চালু নবান্নর

যেন শীত ঘুমের অবসান

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক:পরাজয়ের গ্লানিকে দুর করে জয়ের পথ খুঁজে পেয়েছিল দল। রবিবার ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বিপুল জয়। আজও যেন ঘরের মাঠে সেই ছন্দেরই আরেক ঝলক দেখলো চার্চিল ব্রাদার্স। জনি, জবি, বোরহা, কোলাডো-র দাপটে ইস্টবেঙ্গল শিবিরে অব্যহত লাল হলুদ ছন্দ। পাশাপাশি বলার বিষয় আগের ম্যাচেই মোহনবাগান-এর বিরুদ্ধে দলের অভিষেক ঘটেছে স্যান্টোস কোলাডো-র। ক্রীড়া মহলের মতে, ডার্বিতেই বোঝা গেছিল দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তিনি। আর আজ এক গোলে পিছিয়ে যাওয়া দল ক্ষমতায় ফিরলো তারই গোলে। ম্যাচের সেরাও মনোনীত হয়েছেন স্যান্টোস কোলাডো। খেলার ফলাফল ২-১। যদিও ডার্বিতে খেলা ইস্টবেঙ্গলের প্রথম একাদশে এদিন পরিবর্তন ঘটান কোচ আলেহান্দ্রো মেনেনদেজ। লালরাম চুলোভা-র বদলে এদিন মাঠে নামেন সামাদ আলি। খেলা শুরু হতেই লাল হলুদের প্রাক্তনী প্লাজার গোলে এগিয়ে যায় চার্চিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঝাপিয়ে পড়েছিল গোটা দল। ৩৩মিনিটে রালতে-র কর্ণার থেকে পায়ে বল পেয়ে ভূল করেননি কোলাডো। প্রথমার্ধেই সমতায় ফেরে দল। খেলার শেষ লগ্নে ইস্টবেঙ্গলের জয়সূচক গোলটি আসে ডিকা-র পা থেকে। ফ্রি-কিক থেকে সরাসরি চার্চিল ব্রাদার্স-এর জালে বল জড়ান তিনি। জয়ের মাধ্যমে সাত থেকে পাঁচ ধাপ এগিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের দুই নম্বরে ইস্টবেঙ্গল।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.