Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

হাবড়ায় কৃষক বন্ধু প্রকল্পের চেক পেয়ে খুশি রাবেয়া,সেলিমা বিবিরা ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে

deshersamay

Share article:

দেশেরসময় হাবড়া:বুধবার হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির অফিস ঘরে হাবড়া এলাকায় মৃত ৮ জন কৃষকের অসহায় পরিবারের হাতে রাজ্য সরকারের ২ লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হল। অনুষ্ঠানে উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে অসহায় কৃষক পরিবারগুলি বিশেষভাবে উপকৃত হবেন।

হাবড়ার ১ নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা সঞ্জয় হালদার বলেন, মৃত কৃষকের জমি না থকলেও তিনি যদি ভাগচাষিও হন, তাহলেও তাঁর পরিবার এই সাহায্য পাবেন। মৃত কৃষক পরিবারের পাশে দাঁড়ানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন। ‌হাবড়া ১ নম্বর ব্লকের কুমড়া, পৃথিবা, বেড়গুম ২ এবং মছলন্দপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের যথাক্রমে ৪, ২, ১ এবং ১ জন কৃষক পরিবারের হাতে এদিন চেক তুলে দেওযা হয়।

এর আগে এই ব্লতে আরও ১৭টি পরিবারের হাতে এই চেক তুলে দেওয়া হয়েছে। সরকারি এই সাহায্য পেয়ে খুশি হাবিব মন্ডল, রাবেয়া বিবি, সেলিমা বিবির,প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানিয়েছেন।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.