Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

চলতে শুরু করল হাওড়া ষ্টেশনের পাখা, বিদায় নিচ্ছে শীত, বেলা বাড়ার সাথে চড়ছে পারদ

deshersamay

Share article:

দেশের সময় ওয়েব ডেস্কঃ শীতের দিন গুলিতে বন্ধ ছিল আজ দুপুর থেকে চলতে শুরু করল হাওড়া প্লাটফর্মের সমস্ত বিদ্যুৎ চালিত পাখা।কারণ কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়ে চলেছে। রাতের দিকে হালকা ঠান্ডার আমেজ থাকলেও শীত এবার বিদায় নিচ্ছে বলা চলে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েক দিনের মধ্যে পাকাপাকিভাবে শীত বিদায় নেবে রাজ্য থেকে।

সোমবার দুপুরে হাওড়া প্লাটফর্ম এর পাখা গুলো চলতেই রেল যাত্রীরা একসাথে বলে উঠলেন উফ বাঁচাগেল স্বস্তি এলো যাত্রীদের চোখেমুখে৷ প্লাটফর্মের একটি টি স্টলের দোকানদার জানান আজই প্রথম চলতে শুরু করল পাখা গুলি গরম পড়েছে বোঝাই যাচ্ছে।

সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও আকাশ পরিষ্কার। বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৭ থেকে ৯৬ শতাংশ।

কলকাতা–সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে ক’দিন কলকাতায় দিনের বেলা তাপমাত্রা বাড়লেও রাতে খুব একটা বেশি হেরফের হবে না। ফলে হালকা শীতের আমেজ থাকবে।

এই পরিস্থিতিতে প্যাচ প্যাচে গরমে নাকাল হবে রাজ্যবাসী। এখন থেকেই চিকিৎসকরা বলছেন তরল জাতীয় খাদ্য বেশি করে খেতে। ঠান্ডা–গরমে এখন অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। শিশু থেকে বয়স্করা এই আবহাওয়ার খেয়ালে অসুস্থ হয়ে পড়ছেন। সকাল ও সন্ধ্যার দিকে ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রাও বাড়বে। এবারের মতো ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন