Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! তারাতলা গোডাউন বিপর্যয়:এ পর্যন্ত উদ্ধার ১৩, নামল সেনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন চালু নবান্নর

৩৯তম জেলা যোগাসন প্রতিযোগিতা আয়োজিত হলো বনগাঁ-য়

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক: শরীরচর্চার উপকারিতা এবং সমাজ-কে সুদূরপ্রসারী করে তোলার লক্ষ্যে যোগাসন যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তাই মানুষের কাছে আরও বেশী করে তুলে ধরতে তৎপর বনগাঁ পৌরসভা। সেই লক্ষ্যে রবিবার “বনগাঁ দেহগঠন ও যোগাসন সংস্হা”র সহযোগীতায় “নীলদর্পণ” পেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো ৩৯তম জেলা যোগাসন প্রতিযোগিতা। যার ব্যাবস্থাপনায় ছিল উত্তর চব্বিশ পরগণা জেলা ফিজিক্যাল কালচারাল সংস্হা। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ স্টেট বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক বিশ্বনাথ মালাকার জানান, “বর্তমান যুগের সাথে তালমিলিয়ে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করছে যোগাসন”। “আজ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তা আরও সুদূরপ্রসারী হবে”। “পাশাপাশি নবীন প্রজন্মের সাথে প্রবীন নাগরিকদের একটি অসাধারণ মেলবন্ধন ফুটে উঠলো এখানে”। আজকের অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা অংশগ্রহন করেন। সবমিলিয়ে আজ এক অসাধারণ পরিবেশের সাক্ষী থাকলো বনগাঁ-র “নীলদর্পণ”।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.