Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

রাশিফল: আজকের দিন আপনার রাশির জন্য কেমন জানুন

deshersamay

Share article:

মেষ
শরীর
পথেঘাটে সাবধানে চলবেন। গুরুপাক খাবেন না।
অর্থ আজ কর্মক্ষেত্রে একটু ঢিলেঢালা পরিবেশ বজায় থাকবে। মিটিংয়ে কোনও উত্তেজনা বা অস্বস্তি থাকবে না। এর ফলে বিজনেস ডিল সফল হবে।
প্রেম
দাম্পত্য জীবন সুন্দর হবে আজ। অযথা মাথা ঘামাবেন না অন্য কিছু নিয়ে।

বৃষ
শরীর
প্রেশার বাড়তে পারে, নুন কম খান। সকালে প্রাণায়াম করুন।
অর্থ
কর্মক্ষেত্র, ব্যবসা বা পরিবার সব জায়গাতেই আজ আপনি প্রচুর কাজ করবেন। কোনও নতুন ধরনের প্রজেক্ট নিয়ে আগ্রহী হয়ে পড়বেন।
প্রেম
সারাদিন ফুরফুরে থাকবেন আজ। তৃতীয় ব্যক্তিকে আপনাদের মাঝে ঢুকতে দেবেন না।

মিথুন
শরীর
চনমনে থাকতে সকালে উঠে হাঁটুন, সারাদিন আনন্দে থাকবেন।
অর্থ
যা নিয়ে কাজ করবেন বলে ভাবছেন, সেটা নিয়ে মন দিয়ে ভাবুন। এতে আপনার সুবিধে হবে। উল্লেখযোগ্য কোনও সংস্থা বা গুরুত্বপূর্ণ কোনও ব্যক্তির আস্থা অর্জন করতে পারেন আর্থিক দায়িত্ব পাওয়ার ব্যাপারে।
প্রেম
অশান্তি এড়াতে চুপ করে থাকুন। সঙ্গীর মেজাজ আজ ভাল নাও থাকতে পারে।

কর্কট
শরীর দীর্ঘমেয়াদি অসুস্থতা থেকে আজ মুক্তি পাবেন। নিজেকে নিয়ে খুশি থাকুন।
অর্থ
মুহূর্তে বাঁচতে গিয়ে হাত খালি করে ফেলবেন না। পরের দিনগুলোর জন্য ভালো করে জমিয়ে রাখুন।
প্রেম
যা পরিকল্পনা করে রেখেছেন তার পরিবর্তন করবেন না। সঙ্গীর কথাতেও না। পরিষ্কার বলে দিন, যা ঠিক করে রেখেছেন সেটাই চূড়ান্ত।

সিংহ
শরীর
সুস্থ-সুন্দর থাকতে চেষ্টা করুন সৃষ্টিশীল কাজের মধ্যে থাকতে।
অর্থ
কোনও বিনিয়োগ করার আগে বারবার পড়ে দেখে নিন। হঠ করে কোনও সিদ্ধান্ত নেবেন না।
প্রেম
আপনার স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নিন। নিজেদেরকে এক প্রেমপূর্ণ, যত্নশীল দম্পতি হিসাবে আবারও আবিষ্কার করতে একে অন্যকে সময় দিন।
কন্যা
শরীর
আপনার খাবার সম্পর্কে সঠিক যত্ন নিন, বিশেষ করে মাইগ্রেনের রোগীরা, যাঁদের অনেকক্ষণ না খেয়ে থাকা ঠিক নয়। তাঁরা সঠিক সময়ে খেয়ে নিন। নয়তো তাঁদের শরীর খারাপ করতে পারে।
অর্থ
আর্থিক লেনদেন নিয়ে সতর্ক থাকাই ভালো।
প্রেম
অশান্তি হলেও তা সন্ধের মধ্যে মিটে যাবে। তাই ক্যাণ্ডেল লাইট ডিনার করতেই পারেন সঙ্গীর সাথে।

তুলা
শরীর
অস্বস্তি আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটাতে পারে কিন্তু আপনার কোনও বন্ধু এর থেকে বেরনোর জন্য আপনাকে অসম্ভব সাহায্য করবে। দুশ্চিন্তা কাটাতে ভালো গান বাজনা শুনুন।
অর্থ
প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে।
প্রেমনতুন সম্পর্কের জন্য ভালো দিন।

বৃশ্চিক
শরীর
সাময়িক ভাবে স্বাস্হ্য ভেঙে পড়তে পারে। স্নায়ুতন্ত্রকে কার্যকরী রাখতে একটা সম্পূর্ণ দিন বিশ্রাম নিন।
অর্থ
পেশাগত জীবন উন্নত করার সময়। বিদেশি ভাষা শিখুন। ভবিষ্যতে বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে। সব দিক থেকে সেটা ভালো হবে।
প্রেম অযথা কারও প্রেমে নতুন করে পড়বেন না। যিনি সঙ্গী আছেন, তাঁকেই নতুন করে আপন করে নিন।
ধনু
শরীর
নিজেকে সুন্দর রাখতে সকালে উঠে হাঁটুন। তাতে সারাদিন অ্যাক্টিভ থাকবেন।
অর্থ কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া প্রয়োজন হবে। হঠকারি সিদ্ধান্ত নেবেন না।
প্রেম
কাছের মানুষ আজ খুব বেশি করে পাশে থাকবেন, তাই কোনও সমস্যাই সমস্যা মনে হবে না।


মকর
শরীর
খুব বেশি উত্তেজিত হলে শরীর খারাপ হতে পারে।
অর্থ
পরিচিতদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে উপার্জনের নতুন রাস্তা খুলে যেতে পারে।
প্রেম
প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত অধিকারবোধ আজ জটিলতা তৈরি করতে পারে। তাই সেটা মাথায় রাখবেন।
কুম্ভ
শরীর
স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। নেশা ছেড়ে দেওয়ার চেষ্টা করুন।
অর্থ
প্রত্যাশামতো উপার্জন হবে না আজ। তা বলে ভেঙে পড়বেন না।
প্রেম
বিতর্ক, প্রতারণা এসবের মোকাবিলা কী ভাবে করতে হবে তা আপনি জানেন। সুতরাং কোনও সমস্যা হবে না।
মীন
শরীর
ফুরফুরে থাকবেন আজ, তাই সারাদিন শরীর থাকবে টানটান।
অর্থ
বড় অঙ্কের আর্থিক লাভ হবে আজ। যাঁর প্রয়োজন, তাঁর সঙ্গেও ভাগ করুন টাকা।
প্রেম
সঙ্গীকে সময় দিন। নইলে সময় খারাপ হবে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন