Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

ঝমঝমিয়ে বৃষ্টি নামল শীতের শহর কলকাতায়

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ সকাল থেকেই কুয়াশার চাদর ঘিরে রেখেছিল শহরকে। বেলা বাড়তে ঘন কালো মেঘে আকাশের মুখ ছিল ভার। সবস্বতী পুজোর শহরে বৃষ্টির আশঙ্কায় কচিকাঁচাদের মুখেও মেঘ ঘনিয়েছিল। কিন্তু পূর্বাভাস মিলল। ঝমঝমিয়ে বৃষ্টি নামল শীতের শহরে। কখনও কুয়াশা, কখনও বৃষ্টি আবার কখনও ঝলমলে রোদে এমন খামখেয়ালি আবহাওয়া আরও কয়েকদিন থাকবে বলেই মনে করছেন আবহবিদরা।

আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, ৩০ তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায়। বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকবে। বাংলাদেশ লাগোয়া বিভিন্ন জেলা যেমন নদিয়া, মুর্শিদাবাদ এবং দুই চব্বিশ পরগনায় হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। রোদঝলমলে দিনের সঙ্গে পাল্লা দিয়ে নামবে পারদ। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও, বর্ষণ চলবে উত্তরবঙ্গে। ৩১ তারিখ দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ১ ফেব্রুয়ারির পর উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে বলেই মত আবহবিদদের।

কখনও মেঘ, কখনও বৃষ্টি, আবার কখনও হালকা রোদে আগামী কয়েকদিন আবহাওয়ার গতিপ্রকৃতি এমনই থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা। বৃহস্পতিবার তাপমাত্রা কমলেও থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই। ভোরের দিকে শীতের আমেজ, আবার বেলা বাড়লে তাপমাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে।

এবছর মরশুমের শুরু থেকেই শীতের মেজাজ বেজায় খামখেয়ালি। শীতের প্রধান নিয়ন্ত্রক পশ্চিমী ঝঞ্ঝার অদ্ভুত আচরণের জন্যই চলতি মরশুমে শীত এত খামখেয়ালি বলে জানিয়েছেন আবহবিদরা। তবে এখনই যে শীত বিদায় নিচ্ছে না এটা স্পষ্ট। যাওয়ার আগেও বাংলায় শীত মরণকামড় বসিয়ে যাবে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন