Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

লালগড় থানা থেকে বন্দুক চুরিতে অভিযুক্ত ধৃত বাগুইআটিতে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ লালগড় থানার মালখানা থেকে বন্দুক চুরির ঘটনায় কলকাতার বাগুইআটি থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জামবনি থানার সাব ইন্সপেক্টর তারাপদ টুডুকে জিজ্ঞাসাবাদ করেই তার খোঁজ মেলে বলে জানিয়েছে পুলিশ। ওই ব্যক্তির কাছ থেকে খোয়া যাওয়া ১৮টি বন্দুকের একটি উদ্ধার হয়েছে বলেও পুলিশের দাবি।

রবিবার ধৃত ব্যবসায়ী সুপ্রিয় দে’কে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে আট দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ হেফাজতের মেয়াদ শেষে সোমবার আদালতে তোলা হয় তারাপদ টুডু সহ অন্য চারজনকে। পুলিশ এ দফায় ফের তাদের ন’দিনের হেফাজত চেয়ে আবেদন জানালেও পাঁচদিনের আবেদন মঞ্জুর করে আদালত।

পুলিশ জানিয়েছে, জামবনী থানার সাব ইন্সপেক্টর তারাপদকে জেরা করে সুপ্রিয়র নাম সামনে আসে। এরপর মোবাইল নম্বর ট্র্যাক করে খোঁজ শুরু হয় তার। কিন্তু পালিয়ে বেরানোয় ধরা যাচ্ছিল না। অবশেষে শনিবার রাতে পাকড়াও করা হয় তাকে। এরপরেই তাকে ঝাড়গ্রামে নিয়ে আসে পুলিশ। ওই ব্যক্তির কাছ থেকে খোয়া যাওয়া ১৮টি বন্দুকের একটি উদ্ধার হয়েছে বলেও পুলিশের দাবি। ধৃত সাব ইন্সপেক্টরের সঙ্গে অস্ত্র মামলায় পুরুলিয়া জেলে বন্দি একজনের সঙ্গেও যোগসূত্র রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২০০৮ এর পরবর্তী সময়ে যখন জঙ্গলমহলে মাওবাদী আন্দোলন তুঙ্গে তখন তাদের হাত ধরে প্রচুর অস্ত্র ঢুকেছিল এই এলাকায়। লাগাতার অভিযানে তার একটা বড় অংশ বাজেয়াপ্ত করে পুলিশ। এই নিয়ে মামলা চলায় বিভিন্ন থানার মালখানায় রাখা ছিল এই সমস্ত অস্ত্র।

লালগড় থানার মালখানা থেকে পরপর ১৮টি আগ্নেয়াস্ত্র চুরির অভিযোগ ওঠে। থানার মালখানা থেকে কীভাবে চুরি যাচ্ছে অস্ত্র তা প্রথমে বুঝতে পারেননি কেউ। তদন্ত শুরু করে পুলিশ। এরপরেই গ্রেফতার করা হয় জামবনি থানায় কর্মরত তারাপদ টুডুকে। জামবনিতে বদলি হয়ে আসার আগে লালগড় থানার মালখানার দায়িত্ব সামলাতেন তিনি। এ বছরের ১৬ জানুয়ারি বিশ্বজিৎ পাঞ্জা মালখানার দায়িত্ব পান। তারাপদ টুডু দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় অসঙ্গতি লক্ষ্য করেন। ১৮ টা সেফ কাস্টডি বন্দুক। হিসেব মিলছিল না। এই অসঙ্গতির ভিত্তিতে আইসি লালগড় অরিন্দম ভট্টাচার্যের অভিযোগের ভিত্তিতে ২১ জানুয়ারি এফআইআর দায়ের হয়। ৪০৯ ধারায় মামলা রুজু হয়।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.