Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! তারাতলা গোডাউন বিপর্যয়:এ পর্যন্ত উদ্ধার ১৩, নামল সেনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন চালু নবান্নর ‘পুরোনো পদ্ধতিতে নয় আর কাজ নয়’, ব্রিকস সামিটে সতর্কবার্তা অজিত ডোভালের, বৈঠক চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে

সাত হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ ভারতে , ঘোষণা আমাজন কর্তার

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার উন্নতির জন্য ভারতে একটি বিশেষ প্রকল্প নিয়েছে বিশ্ববিখ্যাত সংস্থা অ্যামাজন ডট কম ইনকর্পোরেটেড। সেই উপলক্ষে দু’দিনের ভারত সফরে এসেছেন কোম্পানির প্রতিষ্ঠাতা জেফ বেজোস। বুধবার দিল্লিতে তিনি ঘোষণা করেন, ভারতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাকে ডিজিটাইজড করার জন্য অ্যামাজন বিনিয়োগ করবে ১০০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় তার পরিমাণ ৭ হাজার ৮৪ কোটি ৩৫ লক্ষ টাকা।

একইসঙ্গে জেফ বেজোস ঘোষণা করেন, ২০২৫ সালের মধ্যে ভারতে তৈরি হওয়া বিপুল পরিমাণ পণ্য রফতানি করবে অ্যামাজন। তার পরিমাণ হবে ১ হাজার কোটি ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় তার পরিমাণ ৭০ হাজার ৮৫৬ কোটি টাকা। এদিন বেজোস বলেন, ভারতের বাজারে রয়েছে গতিশীলতা, এনার্জি ও বিকাশের সম্ভাবনা। আমরা আগেই ঘোষণা করেছিলাম, এদেশের বাজারে ৫৫০ কোটি ডলার বিনিয়োগ করবে। আগামী দিনে অ্যামাজনের বিরাট বাজার হয়ে উঠবে এই দেশ।

একটি সূত্রে খবর, দিল্লিতে বেজোর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে পারেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, অ্যামাজন বিভিন্ন পণ্যের দামে ব্যাপক ছাড় দিচ্ছে। এতে তাঁদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অ্যামাজন অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

ভারত সফরে এসে বেজো এদেশের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে দেখা করবেন। তাঁদের মধ্যে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি সূত্রে জানা যায়, ভারতে কম্পিটিশন ল ভাঙার অভিযোগে বেজোসের সংস্থার বিরুদ্ধে তদন্ত করতে পারে কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া।

তারা খতিয়ে দেখবে, বড় ডিসকাউন্টের অফার দিয়ে অ্যামাজন বা ফ্লিপকার্টের মতো ই-কমার্স সংস্থা অন্য ব্যবসায়ীদের ক্ষতি করছে কিনা।

Advertisement

সর্বশেষ খবর

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.