Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

সোমবার থেকেই কনকনে শীত

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বৃষ্টি থেমেছে, তবে কাটেনি মেঘ। দিনভর মেঘাচ্ছন্ন আকাশ, দক্ষিণবঙ্গে থমকে গেছে শীত। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা কম। কলকাতায় ছিল শীতল দিনের পরিস্থিতি। উত্তরবঙ্গে জমজমাট শীত। টাইগার হিলে এদিন তুষারপাত হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার সকালে দক্ষিণবঙ্গে মেঘ কাটবে, তবে কুয়াশা থাকবে। কুয়াশা কনকনে শীতের আমেজ গড়ে উঠতে দেবে না। তবে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমবে। সোমবার ফিরতে পারে কনকনে আমেজ। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে হয় ১৬.‌১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ১৯.‌৬ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম। শীতল দিন ছিল বিধাননগর, দমদম, দিঘা, বালুরঘাট, কোচবিহার, কাঁথিতে। মৌসম ভবন জানিয়েছে, নিম্নচাপ অক্ষরেখার মেঘ কেটে গেলে পশ্চিমবঙ্গ জুড়ে ফের একবার তাপমাত্রা কমতে শুরু করবে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন