Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! তারাতলা গোডাউন বিপর্যয়:এ পর্যন্ত উদ্ধার ১৩, নামল সেনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন চালু নবান্নর ‘পুরোনো পদ্ধতিতে নয় আর কাজ নয়’, ব্রিকস সামিটে সতর্কবার্তা অজিত ডোভালের, বৈঠক চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য একগুচ্ছ সুখবর নিয়ে এল ২০২০ সাল

deshersamay

Share article:

দেশের সময়: নতুন বছরের শুরু থেকেই তিন বদল নিলে এল দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই। স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য একগুচ্ছ সুখবর নিয়ে এল ২০২০ সাল।

সুদ কমল গৃহঋণে

গৃহঋণে সুদ কমানোর কথা আগেই ঘোষণা করেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২০২০ সালের প্রথম দিন থেকেই তা কার্যকর হল। এখন ৮.১৫ শতাংশ হারে গৃহঋণ দেয় এসবিআই। নতুন বছরে মহিলা ঋণগ্রহীতাদের ক্ষেত্রে সুদের হার কমে ৭.৯ শতাংশ হবে। অন্যদের ক্ষেত্রে সেই হার হবে ৭.৯৫ শতাংশ।

এটিএম-এ লাগবে ওটিপি

আজ থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম থেকে টাকা তুলতে ব্যবহার করতে হবে ওটিপি (One Time Password) । রাত আটটা থেকে সকাল আটটার মধ্যে ১০ হাজারের বেশি টাকা এটিএম থেকে তোলার ক্ষেত্রে ওটিপি ব্যবহার করতে হবে।

নতুন চিপ কার্ড

ম্যাগনেটিক স্ট্রিপ লাগানো পুরনো ক্রেডিট বা ডেবিট কার্ডের বদলে ২০২০ সাল থেকে পুরোপুরি চালু হল চিপ লাগানো নতুন কার্ড। নতুন কার্ডে রয়েছে ম্যাগনেটিক স্ট্রিপের বদলে ইএমভি চিপ, ওটিপি ধাঁচের পিন কোড। এই তিন সংখ্যার কোডের কারণে এই কার্ডে লেনদেন পুরনো কার্ডের থেকে অনেক বেশি সুরক্ষিত।

Advertisement

সর্বশেষ খবর

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.