Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

শীত এলো শহরে,পারদ নামল ৩ ডিগ্রি!

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ শীতকাল বোধহয় এসেই গেল। এমনই আশ্বাস দিচ্ছে আবহাওয়া দফতরের হিসেব। জানা গিয়েছে, বুধবার সকালে এক ধাক্কায় তিন ডিগ্রি নেমেছে তাপমাত্রা। শীতের আমেজ ছেয়ে রয়েছে শহর জুড়ে। সঙ্গে রয়েছে কনকনে হাওয়াও। যাঁদের সকাল সকাল কাজে বেরোতে হয়, তাঁরা ভালই টের পেয়েছেন তাপমাত্রার এই ফারাক। অনেক দিন পরে হু হু শীতে কেঁপে গিয়েছেন রীতিমতো।

মঙ্গলবার পর্যন্ত শহর কলকাতার তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সেটাই কমে দাঁড়িয়েছে ১৫.৬ ডিগ্রি। আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমেছে খানিকটা। ফলে উত্তুরে হাওয়ার গতিপথ খুলে গিয়েছে। এই হাওয়ার কারণেই রাতারাতি, এক ধাক্কায় এতটা নেমেছে তাপমাত্রা। তবে এতটা নামলেও, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এখনও ১ ডিগ্রি বেশি।

তবে এই তাপমাত্রার পতন আচমকা ও বিচ্ছিন্ন নয়, শীত এবার কয়েক দিনের জন্য জাঁকিয়ে বসল বলেই মনে করছে আবহাওয়া দফতর। এ সপ্তাহের শেষে তাপমাত্রা ১৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে অনুমান করছে তারা। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, এর প্রভাব থাকবে আগামী ৭২ ঘণ্টা। শুক্রবার থেকে বদল হতে পারে আবহাওয়া। ফের উত্তুরে হাওয়ার গতিপথ আটকে দিতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে শুক্রবারের পর থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা।

শীত বেড়েছে বিহার, উত্তরপ্রদেশ-সহ উত্তর-পশ্চিমের অন্য রাজ্যগুলিতেও। শীতল দিন শুরু হয়ে গেছে, শৈত্যপ্রবাহও হতে পারে আর কয়েক দিনে। কারণ পশ্চিমী ঝঞ্ঝার আগল সরতেই উত্তুরে হাওয়া প্রবেশ করেছে ওই রাজ্যগুলিতেও।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন