Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বন্ধন ব্যাংক এর শিক্ষা কর্মসূচি বনগাঁয়

deshersamay

Share article:

দেশের সময়,বনগাঁ: প্রতিবছরের মতো এবছরও শিক্ষা কর্মসূচি পালন করল বন্ধন ব্যাংকের বনগাঁর হরিদাসপুর শাখা। এই উপলক্ষে মঙ্গলবার বনগাঁ বিডিও অফিস সংলগ্ন বিভূতিভূষণ সেবা সংঘের মাঠে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটবাওড় গ্রাম পঞ্চায়েত প্রধান চামেলী মন্ডল, ব্যাংকের শিক্ষা কর্মসূচির এরিয়া কো-অর্ডিনেটর চন্দ্রনাথ কোলে সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়, আলু দৌড়, অংক দৌড়, মেধা পরিমাপ, লাফ দড়ি, চামচ গুলি, যেমন খুশি সাজো ইত্যাদির আয়োজন ছিল।

এলাকার মোট দশটি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৫০ জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। গোটা কর্মসূচি পরিচালিত হয় বন্ধন ব্যাংকের কর্ণধার চন্দ্রশেখর ঘোষের অনুপ্রেরণায়।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন