Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

ভয় নেই ভারতীয় মুসলমানদের,রাজ্যসভায় নাগরিকত্ব বিল পেশ করে বললেন অমিত শাহ

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ লোকসভায় নাগরিকত্ব বিল নিয়ে জোর বিতর্ক হলেও তা পাশ করাতে বিশেষ কাঠখড় পোড়াতে হয়নি নরেন্দ্র মোদী, অমিত শাহদের। সংসদের নিম্ন কক্ষে নাগরিকত্ব সংসোধনী বিল পাশ হওয়ার দু’দিনের মধ্যে বুধবার রাজ্যসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন রাজ্যসভায় বিল পেশের বক্তৃতায় অমিত শাহ বলেন-

১. ভারতীয় মুসলমানদের ভয় পাওয়ার কারণ নেই।
২. সংখ্যালঘুদের ভয় পাওয়াতে চাইছে কিছু শক্তি। তারা আসলে রাজনীতি করতে চাইছেন।
৩. আমরা ভোটের পর রাজনীতি করছি না। যা কর্মসূচিতে বলেছিলাম, সেটাই করছি।
৪. শরণার্থীদের নিয়ে সবাই রাজনীতি করেছে, কেউ উপযুক্ত পদক্ষেপ নেয়নি।
৫. পড়শি দেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেবে সরকার।
৬. যাঁদের নামে মামলা আছে সেই মামলা তুলে নেওয়া হবে।
৭. এই বিলের মাধ্যমে অধিকার পাবেন শরণার্থীরা।

রাজ্যসভায় এই বিল পেশ করানো কিছুটা চ্যালেঞ্জ বিজেপির। বর্তমানে রাজ্যসভায় ২৪০ জন সদস্য আছেন। সেখানে ১২১ টি ভোট পেলে কোনও বিল পাশ হতে পারে। বিজেপি ও তার জোট শরিক এডিএমকে, জনতা দল ইউনাইটেড এবং অকালি দলের মোট এমপির সংখ্যা ১১৬। কিন্তু এনডিএর শরিকদের মধ্যেই এ নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে। নাগরিকত্ব বিল নিয়ে দ্বিধাবিভক্ত জনতা দল ইউনাইটেড। এখন দেখার সংসদের উচ্চকক্ষে ভোটাভুটিতে কী সংখ্যা দাঁড়ায়।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন