Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তৃণমূল নেতার

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বাইক চালিয়ে বাড়ি ফেরার সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তৃণমূলের নেতার। তাঁর নাম ইনসার মল্লিক। কালনার বেগপুরের নারায়ণপুর গ্রামে ওই হত্যাকাণ্ড ঘটে। তাঁকে লক্ষ্য করে পর পর দুইটি গুলি করে দুষ্কৃতীরা।

গুরুতর আহত অবস্থায় ইনসার মল্লিককে প্রথমে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হুগলির পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কে বা কারা কী কারণে তৃণমূল নেতাকে খুন করল তা খতিয়ে দেখছে কালনা পুলিশ। প্রায় আট মাস আগে বাড়ি ফেরার সময় এই একই জায়গায় গুলি করে খুনের চেষ্টা করা হয় ইনসার মল্লিক কে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন