Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বোমাতঙ্ক:পরিত্যক্ত ব্যাগ ঘিরে চাঞ্চল্য বনগাঁ লোকালে

deshersamay

Share article:

দেশের সময়: শুক্রবার রাত ন’টা বেজে চার মিনিটে শিয়ালদহ ছেড়ে বনগাঁর দিকে রওনা হয় বনগাঁ লোকাল। ট্রেনটি মধ্যমগ্রাম স্টেশনে পৌঁছায় রাত পৌনে ১০ টা নাগাদ। তখনই মহিলা কামরায় একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতংক ছড়ায় যাত্রীদের মধ্যে।

ট্রেনের কামরায় বেওয়ারিশ ব্যাগ মিলেছে শুনে মধ্যমগ্রাম স্টেশনে রীতিমতো চাঞ্চল্য দেখা যায়। মধ্যমগ্রাম থানা সেফটি সিকিউরিটি টিম, জিআরপি এবং দমকল আসে। ট্রেন ফাঁকা করে চলে তল্লাশি। পুরো মধ্যমগ্রাম স্টেশন ঘিরে ফেলা হয়। যে ব্যাগটিকে ঘিরে এত চাঞ্চল্য তাতে অবশ্য টিফিন কৌটো, জলের বোতল ও আরও কয়েকটি মামুলি জিনিস ছাড়া কিছু মেলেনি।


মধ্যমগ্রাম স্টেশনে বোমাতঙ্কের জেরে শিয়ালদহ-বনগাঁ ও হাসনাবাদ শাখার ট্রেন চলাচল ব্যাহত হয়। ট্রেন চলাচল স্বাভাবিক হয় রাত সাড়ে ১১ টা নাগাদ।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন