Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! তারাতলা গোডাউন বিপর্যয়:এ পর্যন্ত উদ্ধার ১৩, নামল সেনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন চালু নবান্নর ‘পুরোনো পদ্ধতিতে নয় আর কাজ নয়’, ব্রিকস সামিটে সতর্কবার্তা অজিত ডোভালের, বৈঠক চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে

বিয়ের মরসুমে বাজারে সোনা এতটা সস্তা জানুন:

deshersamay

Share article:

দেশের সময় ওয়েডেস্ক: বিয়ের মরসুমে সত্যিই সুখবর দিল সোনার বাজার। গত ২১ নভেম্বর এক লাফে অনেকটা কমেছিল সোনার দাম। তবে ২২ তারিখ আবার বেড়ে যায়। এর পরে শনিবার ও সোমবার ভারী পতন। শনিবার বাজার বন্ধ হওয়ার সময়ে ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ছিল ৩৮,৮৯০ টাকা। একই পরিমাণ সোনার ২২ ক্যারাটের দাম ছিল ৩৭,৪৯০ টাকা। সোমবার বাজার খোলার পরে দুই রকমের সোনার দাম ১০ গ্রাম প্রতি কমেছে ১৭০ টাকা করে। এদিন কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৩৭,৩২০ টাকা। অন্য দিকে, ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৩৮,৭২০ টাকা।

তবে দাম কমার হিসেবে অনেকটাই এগিয়ে ২১ নভেম্বর। সেদিন ২২ ও ২৪ দু’ধরনের সোনাই ১০ গ্রাম প্রতি ৫৪০ টাকা করে কমে। সব মিলিয়ে গত সাত দিনে কলকাতায় সোনার দাম অনেকটাই কমল। বিয়ের মরসুমে বাজারের ক্রেতা, বিক্রেতা সকলের জন্যই খুশির খবর দিল সোনার বাজার।

পুজোর আগে যে ভাবে সোনার দাম আকাশ ছোঁয়া হয়েছিল তার তুলনায় এখন সোনার দাম ২০০০ টাকার চেয়েও বেশি সস্তা। আমেরিকা ও চিনের মধ্যে বাণিজ্য সংক্রান্ত বিবাদের জেরে সোনার দাম চড়া হয়েছিল। এখন সেই বিবাম মিটে যাওয়ার লক্ষণ দেখা দিতেই বাজারে সুদিন আসছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এই সপ্তাহে আন্তর্জাতিক বাজারে ইদানীংকালের মধ্যে সোনার দাম সব থেকে কম হয়েছে এই সপ্তাহেই। মনে করা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে আরও সস্তা হবে সোনালি ধাতু।

Advertisement

সর্বশেষ খবর

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.