Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

ভাল আছেন নুসরত, ছুটি দিল হাসপাতাল

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ সোমবার বিকেলের আগেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকরা জানিয়েছেন নুসরত আগের থেকে অনেকটা ভাল আছেন। তবে কয়েকটা দিন এখন বিশ্রামেই থাকতে হবে তাঁকে।

সোমবার সকালেই জানা গিয়েছিল অসুস্থ হয়ে বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। রবিবার ছিল নুসরতের স্বামী নিখিল জৈনের জন্মদিন। জানা গিয়েছে সেই পার্টির পরেই নাকি অসুস্থ হয়ে পড়েন সাংসদ।

অভিনেত্রী সাংসদের শ্বাসকষ্ট হয়েছিল বলে তাঁর পরিবারের তরফে দাবি করা হয়েছিল। যদিও নুসরতের অসুস্থতা নিয়ে গত কয়েকঘণ্টায় জল্পনাও কম হয়নি। কেউ কেউ বলতে থাকেন, ওষুধের ওভার ডোজের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। যদিও সাংসদের পরিবার সেসব ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়।

লোকসভা ভোটের পরই বিয়ে করেন নুসরত। নায়িকার ওয়েডিং ডেস্টিনেশন ছিল তুরস্কের বোদরুম শহর। বিয়ের কারণে সংসদে শপথও নিয়ে ছিলেন দেরিতে। তারপর থেকে একাধিক ঘটনায় শিরোনামে এসেছেন এই নায়িকা। শাখা, সিঁদুর পরে লোকসভায় শপথ নেওয়া থেকে দশমীতে চালতাবাগানের মণ্ডপে সিঁদুর খেলা—মৌলবাদীদের তোপের মুখে পড়তে হয়েছিল সেলুলয়েড থেকে রাজনীতিতে পা রাখা নুসরতকে। তাঁর অসুস্থতার খবরে উৎকণ্ঠায় ছিলেন ভক্তরা। অবশেষে সেই উৎকণ্ঠার অবসান হল।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন