Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বনগাঁয় পৌরসভা নির্মিত অত্যাধুনিক সুইমিংপুল ও জিম কেন্দ্রের উদ্বোধন বুধবার বিকেলে:দেখুন ভিডিও

deshersamay

Share article:

দেশের সময়, বনগাঁ: বুধবার বিকেলে চালু হতে চলেছে বনগাঁ পৌরসভা নির্মিত অত্যাধুনিক সুইমিংপুল এবং জিম কেন্দ্রের। পুরসভা সূত্রে জানা গেছে, এই প্রকল্পটি নির্মাণ করতে পাঁচ কোটি টাকার বেশি খরচ হয়েছে। বুধবার এই প্রকল্পের উদ্বোধন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু বুলা চৌধুরী-দেখুন ভিডিও

এখানে সাঁতার শেখার জন্য ভর্তি ফি বাবদ জনপ্রতি ১ হাজার টাকা এবং প্রতি মাসে ভাড়া বাবদ দিতে হবে ৫০০ টাকা করে। একই পরিবারের দুজন হলে সেক্ষেত্রে কিছু ছাড় দিয়েছে পৌরসভা। অন্যদিকে জিমে ভর্তির ক্ষেত্রে লাগবে ১ হাজার টাকা। মাসিক ভাড়া বাবদ দিতে হবে ৩০০ টাকা জনপ্রতি।

সাঁতার শেখানোর জন্য প্রশিক্ষক হিসেবে থাকছেন রাধারমণ পাল এবং সঞ্জীব বকশী। ব্যাডমিন্টন শেখার ক্ষেত্রে ভর্তি ফি ৫০০ টাকা এবং প্রতি মাসে দিতে হবে ৩০০ টাকা করে। এই প্রকল্পে অন্যান্য বিষয় যুক্ত থাকলেও বাকিগুলি এখনই চালু হচ্ছে না বলে পুরসভা সূত্রে জানা গেছে।

বুধবার বিকেল চারটেয় নতুন এই প্রকল্পের উদ্বোধনে পুরপ্রধান শঙ্কর আঢ্য সহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন