Desher Samay
প্রচ্ছদকলকাতাজেলাপশ্চিমবঙ্গউত্তরবঙ্গদেশবাংলাদেশআন্তর্জাতিকই-পেপারফটো গ্যালারিসম্পাদকের পছন্দসরাসরিইউটিউব

তিনকন্যা – কুমোরটুলির মহিলা শিল্পীরা

deshersamay

Share article:

অর্পিতা দে, কলকাতা:

দুর্গাপুজোর বাকি আর মাত্র হাতেগোনা কয়েকটাদিন। এর মধ্যেই আবার বৃষ্টির চোখ রাঙানি৷ তবে কলকাতার কুমোর পাড়ায় এখন ব্যস্ততা তুঙ্গে। আর এখানকার কুমারপাড়ার কথা বলতে গেলে আমাদের প্রথমেই কুমোরটুলির নামই মনে পরে যায়৷দেখুন ভিডিও

আর এই কুমোরটুলির শিল্পীদের কাজ আজ পৃথিবী বিখ্যাত।

তবে এহেন মৃৎশিল্পীদের মধ্যে বর্তমানে মহিলা মৃৎশিল্পীরা আজ এক বিশেষ জায়গা করে নিয়েছেন পুরুষ শিল্পীদের মধ্যে৷ এইসব মহিলা শিল্পীরা মূলতঃ সাবেকি ছোট, বড়, মাঝারি সবধরণের একচালার প্রতিমাই তৈরী করেন৷ বাড়ির দূর্গাপুজোগুলিতেই তাদের প্রতিমার চাহিদা বেশি৷ তবে তাদের তৈরী প্রতিমা এখন বিদেশেও পাড়ি দেয়।এদের মধ্যে কেউ আবার আর্টের বড় দূর্গা প্রতিমাও বানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.