Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

অগলি বার, ট্রাম্প সরকার: নরেন্দ্র মোদী,হাউডি হিউস্টন! মোদী-ট্রাম্পের যুগলবন্দি

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ হাউস্টনের মঞ্চে শুরু হয়ে গেছে বহু প্রতীক্ষিত সেই অনুষ্ঠান, হাউডি মোদী। একটু আগেই ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছেন, আশা করছেন দারুণ একটি অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন তিনি। ট্রাম্পের টুইট রিটুইট করে নরেন্দ্র মোদীও লিখেছেন, নিশ্চয় দারুণ সময় কাটাবেন তাঁরা তিনি অপেক্ষা করে আছেন। দেখুন তাঁদের টুইট।

জানুন, এই অনুষ্ঠানের দশ তথ্য।

১. হাউডি মোদী অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা হল ‘টেক্সাস ইন্ডিয়া ফোরাম’। আমেরিকাস্থিত ভারতীয়দের এই সংস্থা সব দায়িত্ব নিয়েছে মোদীর এই গালা ইভেন্টের। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে হবে এই অনুষ্ঠান।

২. অনুষ্ঠান শুরু হবে ভারতীয় সময় রবিবার রাত সাড়ে আটটায়। তিন ঘণ্টার এই অনুষ্ঠান। শেষ হবে রাত সাড়ে ১১টায়।

৩. প্রথমেই প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানোর জন্য থাকছে একটা ‘ডান্ডিয়া নাচ’। এই নাচ পারফর্ম করবেন হিউস্টনের প্রায় এক হাজার গুজরাতি মানুষ।

৪. তিন ঘণ্টার এই অনুষ্ঠানের প্রথম দেড় ঘণ্টা হবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। তার নাম ‘উওভেন: দ্য ইন্ডিয়ান-আমেরিকান স্টোরি’। আমেরিকা যুক্তরাষ্ট্রের উন্নতিতে ভারতীয় ও আমেরিকানরা কীভাবে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, সেটাই দেখানো হবে এই অনুষ্ঠানের মাধ্যমে।

৫. টেক্সাস ইন্ডিয়া ফোরামের তরফে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে ৫০ হাজারের বেশি মানুষ আসবেন বলেই তাঁদের ধারণা। আমেরিকায় কোনও ভিন্ন দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির অনুষ্ঠানে এখনও পর্যন্ত এত লোক হয়নি বলেই তাঁদের দাবি।

৬. ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তাঁর জন্য টেক্সাস ও গোটা আমেরিকা জুড়ে প্রায় ৪০০ শিল্পীকে নির্বাচন করা হয়েছে। মোট ২৭টি সাংস্কৃতিক গ্রুপ এখানে অনুষ্ঠান করবে। এই অনুষ্ঠানের জন্য দুটি গানও লেখা হয়েছে।

৭. অনুষ্ঠানের তিন ঘণ্টা আগেই খুলে দেওয়া হবে স্টেডিয়ামের দরজা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নিজের বক্তব্য রাখবেন মোদী। মোদীর বক্তৃতা হিন্দি, ইংরেজি ও স্প্যানিশ এই তিন ভাষায় শোনানো হবে। মোদীর পরে বক্তব্য রাখার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

৮. এই অনুষ্ঠানে একটি বিশেষ সেশন হবে, যার নাম ‘শেয়ারড ড্রিমস, ব্রাইট ফিউচার’। সেখানে ভারত-মার্কিন সম্পর্কের উপরেই গুরুত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে।

৯. টেক্সাস ইন্ডিয়া ফোরামের তরফে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে ১০০-র বেশি বাসে করে শিল্পীদের নিয়ে আসা হবে। এ ছাড়াও এখানে উপস্থিত দর্শকদের যাতায়াতের জন্যও বিশেষ বন্দোবস্ত রয়েছে।

১০. অনুষ্ঠান শেষে একটি কমিউনিটি রিসেপশনে অংশ নেবেন মোদী। সেখানে কিছুক্ষণ কাটানোর পর তিনি রওনা দেবেন নিউ ইয়র্কে। সেখানে ৭৪ তম ‘ইউনাইটেড নেশনস গেনারেল অ্যাসেম্বলি’-তে যোগ দেওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রীর।

  • ভারতীয় বংশোদ্ভূতদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘হাউডি, মোদী অনুষ্ঠান।
  • এটি শুরু হয়েছিল ভারতীয় জাতীয় সঙ্গীত দিয়ে।
  • টেক্সাসের অনুষ্ঠানে ‘জনগণমন’ শোনা যায় বিশেষভাবে সক্ষম এক ভারতীয়-আমেরিকান কিশোরের কণ্ঠে।
  • নিউ জার্সির বাসিন্দা ১৬ বছরের স্পর্শ শাহ জন্ম থেকেই বিরল হাড়ের রোগে আক্রান্ত।

ভারতীয় সময় ন’টা থেকেই শুরু হয় হাউডি মোদী। প্রায় চারশো শিল্পী মিলে আয়োজন করেছেন ৯০ মিনিটের এই অনুষ্ঠান। দর্শকদের উত্তেজনা তুঙ্গে। এসে পোঁছেছেন মোদী, ট্রাম্প।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.