Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

আলিপুর আদালতে সিবিআই জানাল রাজীব কুমার পালিয়েছেন

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক: একাধিক জায়গায় তাঁর তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি। কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সিবিআই আদালতে স্পষ্ট বলে দিল, রাজীব কুমার পলাতক। শনিবার রাজীবের আগাম জামিনের মামলার শুনানিতে এই কথাই বলেন সিবিআইয়ের আইনজীবী।

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আগাম জামিনের শুনানি চলছে আলিপুর আদালতে। শুনানির মাঝেই এ দিন বিচারক কুড়ি মিনিটের একটি বিরতি দেন। সিবিআই এবং রাজীবের আইনজীবেদের আদালত বলে, আপনারা বসে নিয়ে তালিকা জমা দিন যে, কতবার রাজীব কুমারকে

ডেকেছিল সিবিআই। কোন কোন তারিখে ডেকে পাঠানো হয়েছিল। এবং কোন কোন দিন তিনি গিয়েছিলেন বা যাননি। এই বিরতির পর শনিবার দুপুর সওয়া দুটোর পর ফের শুনানি শুরু হওয়ার কথা।

হাইকোর্ট গত শুক্রবার রাজীবের আইনি রক্ষাকবচ তুলে নিয়েছিল। তারপর আদাজল খেয়ে নামে সিবিআই। দু’বার রাজীবকে হাজিরার নোটিস দেয় কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। কিন্তু যাননি এই আইপিএস অফিসার। এরপর গত সোমবার রাজীব যান বারাসত আদালতে। সেখান থেকে জেলা জজ কোর্ট হয়ে মামলা গড়ায় আলিপুর আদালতে। কিন্তু প্রতিটি আদালতেই ধাক্কা খেতে হয় সিটের প্রধানকে।

এর মধ্যেই বৃহস্পতিবার শহর জুড়ে তল্লাশিতে নামে সিবিআই। রাজ্য পুলিশের ডিজিকে ইমেল করে রাজীব কুমারের ফোন নম্বর জানতে চায় সিবিআই। আলিপুরের আইপিএস মেস, রাজীব কুমারের পার্ক স্ট্রিটের বাড়ি, রুবি মোড়ের ভিভান্তা হোটেলে হানা দেয় সিবিআই-এর দল।

শুক্রবার দুপুরে রাজীব কুমারের খোঁজে দক্ষিণ ২৪ পরগনার একটি রিসর্টে গিয়েছিল সিবিআই টিম। সেখানে দেখা হয় আর কুমার বা আর কে কুমার নামে কোনও অতিথি এসেছেন কিনা। তার কয়েক ঘণ্টার মধ্যেই আমতলার ইবিজা রিসর্টে রাজীবকে খুঁজতে পৌঁছে যায় সিবিআই। শুক্রবার মোট সাতটি জায়গায় প্রাক্তন পুলিশ কমিশনারের খোঁজে তল্লাশি চালিয়েছে সিবিআই। শনিবার সিবিআই টিম গিয়েছে ভবানী ভবনে। এখানেই রাজীব কুমারের দফতর।

এখন দেখার শনিবার আলিপুর আদালতে রাজীব কুমারের আগাম জামিনের শুনানি কোন পথে যায়।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন