Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

পিকচার আভি বাকি হ্যায়’, চিদম্বরমের প্রসঙ্গে কেন এমন বার্তা মোদীর!

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ জেলে কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, ‘পিকচার আভি বাকি হ্যায়।’ চার শব্দের এই বাক্য নিয়েই রাজনৈতিক জল্পনা তুঙ্গে। কেন এমন কথা বললেন মোদী?

বৃহস্পতিবার রাঁচিতে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করলেন নমো। প্রধানমন্ত্রীর হাতে সূচনা হয় সাহিবগঞ্জে দেশের দ্বিতীয় মাল্টি মডেল টার্মিনাল। এছাড়াও রাঁচির নয়া কলেবরের স্টেট অফ দ্য আর্ট বিধানসভা ভবনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ভিত্তি প্রস্তর স্থাপন করেন নতুন সচিবালয়ের। সেই অনুষ্ঠানেই তাঁর ভাষণে প্রধানমন্ত্রী এদিন বলেন, দেশে কোনও রকম দুর্নীতি তিনি বরদাস্ত করবেন না। দোষীরা শাস্তি পাবে, জেলে যাবে। নাম না করে কটাক্ষ করেন প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরমকেও।

মোদী এদিন নিজের দ্বিতীয় সরকারের একশো দিনের কাজের কথা উল্লেখ করতে গিয়ে তাৎক্ষণিক তালাক নিষিদ্ধ করার কথা থেকে কাশ্মীর থেকে অনুচ্ছেদ ৩৭০ বিলোপ সহ বিভিন্ন প্রসঙ্গে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন দেশে দুর্নীতি থেকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ রুখতে তাঁর সরকার আরও কঠোর পদক্ষেপ করতে তৈরি।

এই প্রসঙ্গেই তিনি বলেন, এখনও অনেক কিছু দেখার বাকি রয়েছে। আর এখানেই উঠছে প্রশ্ন। বাংলা থেকে দিল্লি সর্বত্রই নানা তদন্ত চলছে রাজনীতিকদের বিরুদ্ধে। তবে কি এবার নতুন কোনও বিরোধী নেতা সঙ্কটে পড়তে পারেন! মোদীর এই বার্তার পিছনে কি লুকিয়ে আছে তেমনই কোনও ইঙ্গিত? নানা প্রশ্ন রাজনৈতিক মহলে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন