প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

বাংলায় ফের ঝড়–বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ সবে গিয়েছে আমফান। এখনও বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ নেই। অনেকেই রয়েছেন রাজ্যের ত্রাণ শিবিরে। করোনার মাঝেই ঘূর্ণিঝড় আমফানের দাপটে এখনও ত্রস্ত গোটা বাংলা। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহওয়া দফতর। সেইসঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।  এই পরিস্থিতিতে সপ্তাহের শেষে কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের তিন জেলাতেও। হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহ শেষে রাজ্যের দিকে ধেয়ে আসবে কালবৈশাখী৷ 

বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে কালবৈশাখী হতে পারে৷ দক্ষিণী হাওয়ার সঙ্গেই সাগর থেকে জলীয় বাষ্প ঢুকেছে৷ বুধবার থেকেই তাই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা৷ এছাড়া উত্তরবঙ্গ ও সিকিমেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে৷
তবে রাজ্যে যখন ঝড়–বৃষ্টির পূর্বাভাস তখন উত্তর ভারতে আবার পঙ্গপালের আক্রমণের মাঝেই রয়েছে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস। দিল্লিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। 

দিল্লি মৌসম ভবনের খবর অনুযায়ী, আগামী ২৬ মে তাপপ্রবাহ শীর্ষে পৌঁছনোর সম্ভাবনা হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু এলাকায়। ইতিমধ্যে সফদরজংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। এ ছাড়া পালাম, লোধি নগর ও আইয়া নগরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৬.২ ডিগ্রি, ৪৪ ডিগ্রি ও ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াল ছিল। সোমবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ও শনিবার দিল্লি ও এনসিআর এলাকায় ধুলোর ঝড় ও বজ্রপাত–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে, রাজস্থানের চুড়ুতে তাপমাত্রা ৪৭.৫ ডিগ্রিতে পৌঁছে গেছে। মহারাষ্ট্রের নাগপুরে সর্বোচ্চ ৪৬.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন