প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•পবিত্র মাটি, অথচ সম্মানে বৈষম্য: দুর্গাপুজোর বিশেষ ফটো সিরিজে সমাজের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুললেন হেমশ্রী ভদ্র •সপ্তমীতে সুর চড়িয়ে নাম না করে খাদ্যমন্ত্রীকে হুঁশিয়ারি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনুর •চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর

দেশবিদেশের ব্রেকফাস্ট – দ্বিতীয় পর্ব – প্যানকেক

deshersamay

Share article:

প্যানকেক আমাদের সবারই বেশ প্রিয় একটি খাবার| আর সারা পৃথিবীতেও এর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে | বিদেশী প্রাতরাশে প্যানকেক একটি অন্যতম পদ|
ঐতিহাসিকরা বলেন প্রস্তর যুগে মানুষ গম, শস্য ও জল দিয়ে একপ্রকার মিশ্রণ বানাতো| সেটিকে পাথরে সাহায্যে জ্বালানো আগুনে পুড়িয়ে গরম কেক এর মতন একপ্রকার খাবার প্রস্তুত করতো| তবে এই প্যানকেক এর বয়স বেশ প্রাচীন আর সারা পৃথিবীর খাদ্য সংস্কৃতির সঙ্গে তা দীর্ঘদিন ধরেই মিশে আছে| প্রাচীন গ্রিক এবং রোমানরা প্যানকেক মিষ্টি বানাতো তাই তারা এর মিশ্রনে মধুর ব্যবহার করতো| আবার এলিজাবেথিয়ানরা প্যানকেক খেত বিভিন্ন রকম ঝাল মশলা, গোলাপজল, শেরি ও আপেল দিয়ে| আমেরিকান কলোনিতে এই প্যানকেক পরিচিত হো কেকস অথবা জনি কেকস কিংবা ফ্ল্যাপজ্যাক্স নামে; যা মূলত তৈরী হয় গম অথবা ভুট্টার আটা থেকে| এমেলিয়া সিমন্স নামে একজন আমেরিকান রন্ধন বিশেষজ্ঞ তার একটি বই প্রকাশিত করেন ১৭৯৬ সালে, যেখানে তিনি উল্লেখ করেন দুধরণের প্যানকেক এর; একটি হলো ‘জনি কেক অথবা হো কেক’ যেটি তৈরী হয় দুধ ও ফলের রস দিয়ে আর একটি হলো ‘ইন্ডিয়ান স্ল্যাপজ্যাক’ যেটিতে ফলের রস থাকে না বরং তার বদলে ৪টি ডিম্ থাকে |
দেশবিদেশের ব্রেকফাস্ট এর দ্বিতীয় পর্বে রইলো কিছু সহজ প্যানকেক রেসিপি|

বাটারমিল্ক প্যানকেক – ইউ এস এবং কানাডা
উপকরণ: ২ কাপ ময়দা, ২ বড় চামচ পাউডার চিনি, ১ বড় চামচ বেকিং পাউডার, ১ বড় চামচ বেকিং সোডা, ১ চা চামচ নুন, ২ কাপ বাটারমিল্ক, 2 টো ডিম্, 4 বড় চামচ মাখন
প্রণালী: একটা বড় বাটিতে ময়দা, চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা ও নুন একসাথে ভালো করে মেশাতে হবে| আর একটি পাত্রে বাটার মিল্ক , ফেটানো ডিম্ ও মাখন ফেটিয়ে, ময়দার মিশ্রনের মধ্যে ঢেলে আরোও একবার ভালো করে ফেটিয়ে একটি ঘন মিশ্রণ বানাতে হবে| ফ্রাই প্যান গরম করে অল্প মাখন মাখিয়ে একহাতা করে মিশ্রণ প্যানে দিয়ে একপিঠ ভাজা হলে উল্টে দিয়ে দুপিঠ ভালো করে ভেজে নিতে হবে| ওপর থেকে মাখনের টুকরো ও মধু ছড়িয়ে গার্নিশ করতে হবে|

ক্রেপ – ফ্রান্স
উপকরণ: ১ কাপ ময়দা, ১৮০ মিলিলিটার জল, ২ বড় চামচ মাখন, হাফ কাপ দুধ, ২টো ডিম্, চকলেট সস হাফ কাপ, ১ টা পাকাকলা, ৫-৬ টা স্ট্রবেরি
প্রণালী: একটা বাটিতে ময়দা, জল, মাখন, দুধ, ডিম্ একসাথে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে| কলা ও স্ট্রবেরি কুচিয়ে রাখতে হবে| ফ্র্যাই প্যান গরম করে মাখন মাখিয়ে এক হাতা মিশ্রণ দিয়ে প্যানটি ঘুরিয়ে মিশ্রণ পুরো প্যানে ছড়িয়ে নিতে হবে| পাতলা ক্রেপের মতন একটি আস্তরণ তৈরী হবে| দুপিঠ তৈরী হয়ে গেলে ক্রেপের একদিকে চকলেট সস মাখিয়ে কুচানো ফল সাজিয়ে ক্রেপটি তিন ভাঁজে মুড়ে দিতে হবে| পরিবেশন প্লেটে সাজিয়ে ওপর থেকে পাউডার সুগার ছড়িয়ে গার্নিশ করতে হবে|

ডাচ প্যানকেক – ইউ এস ও জার্মানি
উপকরণ: সাড়ে তিন কাপ ময়দা, সাড়ে তিন কাপ দুধ, ১ বড় চামচ গুঁড়ো চিনি, ১ চা চামচ নাটমেগ পাউডার, ৩ টি ডিম্, ৪ বড় চামচ মাখন
প্রণালী: একটা বড় বাটিতে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে| ভালো করে ফেটিয়ে একটি পাতলা গোলা তৈরী করতে হবে| বড় বেকিং ট্রেতে মাখন গলিয়ে সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে দিতে হবে| প্রিহিটেড ওভেনে মিনিট তিনেক বেক করতে হবে| বেকিং হয়ে হয়ে গেলে স্লাইস করে কেটে পাউডার সুগার ও মধু ছড়িয়ে গার্নিশ করতে হবে|

কং ইউ বিং – চিন
উপকরণ: ২ কাপ ময়দা, হাফ চা চামচ নুন, ১৮০ মিলিলিটার গরম জল, ৩ বড় চামচ ঠান্ডা জল, ১ কাপ রসুন শাক কুচি
প্রণালী: ময়দা নুন ও গরম জল দিয়ে মেখে নিতে হবে, মাখার সময় মাঝে মাঝে ঠান্ডা জলের ছিটে দিতে হবে| ময়দা মেখে পৌনে একঘন্টা চাপা দিয়ে রাখতে হবে| শুকনো ময়দার গুড়ি ছড়িয়ে ময়দার পুরো দলাটি মসৃন করে বেলে নিতে হবে| এরমধ্যে তেল ব্রাশ করে কুচানো রসুন শাক ছড়িয়ে পুরোটা রোল করে মুড়ে দিতে হবে| ছুরির সাহায্যে এই রোলটিকে গোল গোল ছোট ছোট চাকতি করে কেটে নিতে হবে| ছোট চাকতিগুলো একেকটা ময়দার গুড়ি দিয়ে বেলে ফ্রাইপ্যানে অল্প তেলে দুপিঠ ভেজে নিতে হবে|

কাচাপাস – ভেনিজুয়েলা
উপকরণ: সুইট কর্ন ২ কাপ, ১ বড় চামচ নুন, ২ বড় চামচ চিনি, হাফকাপ কর্ন স্টার্চ, দেড় কাপ দুধ, ২ বড় চামচ মাখন হাফ কাপ গেটেড চীজ
প্রণালী: মিক্সারে সুইটকর্ন , নুন, চিনি, কর্নস্টার্চ, দুধ দিয়ে একসাথে গ্রাইন্ড করে নিতে হবে| গরম ফ্রাই প্যানে হালকা মাখন লাগিয়ে সুইটকর্ন মিশ্রণ অল্প করে ঢেলে প্যানকেকের আকারে দুপিঠ ভেজে নিতে হবে| নামানোর আগেই গ্রেটেড চীজ ছড়াতে হবে|

দক্ষিণ ভারতীয় উত্তাপম
উপকরণ: ১ কাপ সুজি, দেড় কাপ দই, ১ বড় চামচ নুন, ১ কাপ জল, ১টা ছোট পিয়াঁজ, হাফ কাপ ক্যাপসিকাম কুচি, ২ বড় চামচ ধনেপাতা কুচি, ২ চা চামচ কাঁচালঙ্কা কুচি, ১টা টমেটো কুচি, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ সাদা তেল
প্রণালী: একটি বড় বাটিতে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে ফেটিয়ে একটি ঘন গোলা তৈরী করতে হবে| ফ্রাই প্যান গরম করে এক চামচ তেল মাখিয়ে এক হাতা মিশ্রণ দিয়ে দুপিঠ ভালো করে ভেজে নিতে হবে| নারকেলের চাটনির সাথে পরিবেশন করতে হবে|

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন