প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

এবার বাতিল দূরপাল্লার একাধিক ট্রেন

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ করোনায় কাবু দেশ। হাসপাতালে আক্রান্তদের ভিড়। চলছে অক্সিজেনের আকাল। আর তাই সংক্রমণের চেন ভাঙতে একাধিক রাজ্যে চলছে লকডাউন। এ রাজ্যেও চলছে কার্যত লকডাউন পরিস্থিতি। পরিস্থিতি মোকাবিলায় বন্ধ হয়েছে লোকাল ট্রেন৷ আর এবার যাত্রীর অভাবে বাতিল হল দূরপাল্লার স্পেশাল ট্রেনও। বাতিল হওয়া ট্রেনগুলির অধিকাংশই উত্তরবঙ্গের।

বাতিল হওয়া দূরপাল্লার ট্রেনের তালিকায় রয়েছে শিয়ালদা-নিউ জলপাইগুড়ি, শিয়ালদা-পুরী স্পেশাল। বাতিল করা হয়েছে কলকাতা-হলদিবাড়ি, কলকাতা-শীলঘাট স্পেশাল ও হাওড়া-বালুরঘাট স্পেশাল ট্রেনগুলি। যাত্রী কম হওয়ার জন্যই ট্রেনগুলি বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে পূর্বরেল সূত্রে। চলতি মাসের গোড়ায় পূর্ব রেলওয়ে হাওড়া, রাঁচি, ধানবাদ, কলকাতা ও অন্যান্য রুটে মোট ১৬টি ট্রেন বাতিল করা হয়েছিল।

বাতিল হওয়া স্পেশাল ট্রেনগুলি একনজরে:

২০ মে থেকে বাতিল হচ্ছে ০২৩৪৩-শিয়ালদা-নিউ জলপাইগুড়ি
২১ মে থেকে বাতিল হচ্ছে ০২৩৪৪-নিউজলপাইগুড়ি-শিয়ালদা
১৯ মে বাতিল হচ্ছে ০২২০১-শিয়ালদা-পুরী

২০ মে থেকে বাতিল হচ্ছে ০২২০২-পুরী-শিয়ালদা
২০ মে থেকে বাতিল হচ্ছে ০২২৬১-কলকাতা-হলদিবাড়ি
২১ মে থেকে বাতিল হচ্ছে ০২২৬২-হলদিবাড়ি-কলকাতা
২৪ মে থেকে বাতিল হচ্ছে ০৩১৮১-কলকাতা-শীলঘাট

২৫ মে থেকে বাতিল হচ্ছে ০৩১৮২-শীলঘাট-কলকাতা
১৯ মে থেকে বাতিল হচ্ছে ০৩০৬৩-হাওড়া-বালুরঘাট
১৯ মে থেকে বাতিল হচ্ছে ০৩০৬৪-বালুরঘাট-হাওড়া

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন