‘ভারতকে খালিস্তান করে দেব…’, দিল্লির পর আমেদাবাদের একাধিক স্কুলে হুমকি ই-মেল ,তল্লাশিতে নেমেছে পুলিশ

0
139

সোমবার আমেদাবাদের একাধিক স্কুলে হুমকি ই-মেল পাঠানো হয়েছে বলে খবর। এমন হুমকি বার্তা ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন। স্কুলগুলিতে পৌঁছে গিয়েছে বম্ব ডিসপোজ়াল স্কোয়াড। চলছে তল্লাশি। ভদোদরার কয়েকটি স্কুলেও হুমকি মেল পাঠানো হয়েছে বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, ইমেল-এ ভারতকে খালিস্তান বানিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই এই ধরনের হুমকি ইমেল এসেছিল দিল্লির বেশ কয়েকটি স্কুলেও। তাতে লেখা ছিল আফজল গুরুর স্মৃতিতে দিল্লিকে ‘খলিস্তান’ বানানোর পরিকল্পনা করা হয়েছে, এমনকী, নির্দিষ্ট সময় উল্লেখ করে হামলার হুমকিও দেওয়া হয়েছিল ওই ই-মেলে।

পুলিশ ইতিমধ্যেই ই-মেলের উৎস খতিয়ে দেখা শুরু করেছে। সাইবার সেলের সাহায্যে বার্তার উৎস চিহ্নিত করার চেষ্টা চলছে। আপাতত সব স্কুলে কড়া নজরদারি জারি রেখে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।

Previous articleমাঠে ল্যাজেগোবরে পাকিস্তান,  ঈশান ঝড়ে ৬১ রানে জিতে টি- টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারত
Next articleসিপিআইএমে বড় ধাক্কা, দল ছাড়লেন প্রতীক উর রহমান ,কেন এই সিদ্ধান্ত?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here