ভবানীপুরে মুখ্যমন্ত্রীর প্রার্থী পদের প্রস্তাবকের বাড়িতে আয়কর হানা

0
4

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রার্থী হওয়ার প্রস্তাবকের বাড়িতে হানা দিলেন আয়কর আধিকারিকেরা। শুক্রবার সকালে প্রার্থী মমতার প্রস্তাবক ও ভবানীপুর এডুকেশন সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য মিরাজ শাহের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় সংস্থা।

কলকাতায় শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে আয়কর হানা । এরমধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নাম মিরাজ শাহ (Miraj Shah)। ভবানিপুর গুজরাতি এডুকেশন সোসাইটির ট্রাস্টের সদস্য মিরাজ শাহ ২০২৬ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মনোনয়নের একজন প্রস্তাবক। নির্বাচনের (West Bengal Assembly Election 2026) ঠিক আগে তাঁর বাড়িতে তল্লাশি বাংলার রাজনীতিতে উত্তাপের পারদ আরও চড়াবে বলেই ধারণা রাজনৈতিক মহলের।

রাসবিহারীর বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের (Debasish Kumar) বাড়িতে যখন কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তল্লাশি চলছে, ঠিক তখনই শুক্রবার সকালে কালীঘাটের (Kalighat) গ্রিক চার্চের কাছে তৃণমূল নেতা কুমার সাহার (TMC Leader Kumar Saha) বাড়িতে পৌঁছে গেলেন আয়কর দফতরের আধিকারিকরা (Income Tax Raid)। জোড়া এই অভিযানের নেপথ্যে কোনও আর্থিক লেনদেনের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

শুক্রবার ভোর থেকেই দেবাশিস কুমারের (Debasish Kumar ED Raid) বাড়ি এবং মতিলাল নেহরু রোডের পার্টি অফিসে হানা দেন আধিকারিকরা। সম্প্রতি জমি সংক্রান্ত একটি মামলায় ইডি (ED) একাধিকবার তলব করেছিল দেবাশিসকে। তার পরেই এ দিন আয়কর দফতরের এই তৎপরতা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দেবাশিস এবং কুমার সাহার মধ্যে ঘনিষ্ঠ ব্যবসায়িক বা রাজনৈতিক সম্পর্ক থাকায় দুই জায়গায় একযোগে এই অভিযান চালানো হতে পারে।  

স্থানীয় সূত্রে খবর, তল্লাশি চলাকালীন দফতরের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে, যা নিয়ে কিছু সমর্থকের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে তৃণমূল কর্মী-সমর্থকরা কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান এবং স্লোগানও তোলেন।

তৃণমূল কর্মী-সমর্থকদের অভিযোগ, ভোটের মুখে কেন এই তৎপরতা। এই নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তাঁদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি।

শুক্রবার, ভোরবেলা ইডি (Enforcement Directorate) কলকাতার মোট পাঁচটি জায়গায় হানা দেয়। এর মধ্যে রয়েছে সল্টলেক, মিডলটন স্ট্রিট-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ওইসব জায়গায় তল্লাশি চালানো হয়। বিশেষ করে সল্টলেকের সিএফ এবং সিকে ব্লকে একটি আবাসনে অভিযান চালানো হয়, কেন্দ্রীয় বাহিনী পুরো এলাকাই ঘিরে রাখে। ওই বাড়িতে কারও প্রবেশ বা বাইরে বেরোনোর উপর সাময়িকভাবে নিষেধাজ্ঞাও জারি করা হয়।

Previous articleএবার কালীঘাটের দাপুটে নেতার বাড়িতে ইডি , একই দিনে কলকাতায় সক্রিয় ২ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ৫ ঠিকানায় তল্লাশি অভিযান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here