বাংলা জুড়ে সম্প্রীতির রাখী বন্ধন উৎসব পালন, বনগাঁ থেকে শহর কলকাতায় সৌভ্রাতৃত্বের ছবি

0
384

দেশের সময়: পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যান ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব ২০২৫ উপলক্ষে এদিন বনগাঁর শরণ্য  আবাসনে পুরসভার উদ্যোগে পালিত হল রাখী বন্ধন উৎসব । উপস্থিত ছিলেন পৌরপ্রধান গোপাল শেঠ সহ কাউন্সিলরবৃন্দ ।

পুর প্রধান গোপাল শেঠ বলেন,১৯০৫ সালে ব্রিটিশের বঙ্গভঙ্গের বিরোধিতায় সম্প্রীতির দৃষ্টান্ত তৈরি করে রাখী বন্ধন উৎসব  শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর । বিশ্বকবির সেই পদক্ষেপের প্রায় একশ কুড়ি বছর পর আজ ফের বাংলা বাঙালিকে হেনস্থা করা, মাতৃভাষাকে অপমান করার ঘৃণ্য চক্রান্ত চলছে। তাই এই বছরের ‘রাখী বন্ধন উৎসব’ শুধু আবেগের নয় বরং বাংলা বিরোধীদের ভাষা সন্ত্রাস ও বিভাজনের রাজনীতির প্রতিবাদের প্রতিফলন। পরিকল্পিতভাবে বাংলাভাষীদের উপর যারা আক্রমণ করছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলা ভাষাকে অসম্মান করে চলেছে – সম্প্রীতের এই উৎসবের দিনই ঐক্যবদ্ধ হয়ে সেই বাংলা বিরোধীদের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলার শপথ নেওয়ার পালা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  নির্দেশ মতো ব্লক থেকে জেলা, গ্রাম থেকে শহর সর্বত্র আজ সৌভ্রাতৃত্ব আর ভালবাসার বন্ধনে পালিত হচ্ছে রাখী বন্ধন উৎসব।

রাখি বন্ধন উৎসবের এই বিশেষ দিনে কলকাতার ২০ নম্বর ওয়ার্ডে বাংলা ভাষীদের উপরে সাম্প্রতিক আক্রমণের প্রতিবাদে  এক প্রতীকী রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয় কলকাতার ২০ নম্বর ওয়ার্ডে।

উপস্থিত ছিলেন পুর প্রধান বিজয় উপাধ্যায় ।  ছবিটি তুলেছেন রতন সিনহা

Previous articleNabanna Abhijanব্যারিকেড টপকানোর চেষ্টা! নবান্ন অভিযান ঘিরে উত্তেজনা সাঁতরাগাছিতে ,বন্ধ হাওড়া ব্রিজ, সাধারণ মানুষের ভোগান্তি চরমে
Next articleবাংলাদেশ থেকে হামলার আশঙ্কা,গোয়েন্দা সূত্রের দাবি , সতর্কবার্তা জারি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here