‘রাজ্যে বিজেপিকে ৫০-এর নীচে নামানোর প্রতিজ্ঞা নিলাম,’ প্রচার শুরুতেই হুঙ্কার অভিষেকের

0
88

আসন্ন বিধানসভা নির্বাচনে পাথরপ্রতিমা বিধানসভায় ৪০ হাজারের ব্যবধানে তৃণমূল প্রার্থীকে জেতাতে হবে বলে দলের কর্মীদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে পাথরপ্রতিমা বিধানসভার তৃণমূল প্রার্থী সমীর জানার সমর্থনে এক জনসভা থেকে তৃণমূল কর্মীদের উদ্দেশে অভিষেক বলেন, ‘তিনি বলেন, ‘আমি কথা দিচ্ছি ডায়মন্ড হারবারের মত এবার পাথরপ্রতিমায় উন্নয়ন করে দেখাব।’

এ দিন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বলেন, ‘প্রত্যেক নির্বাচনের আগে প্রচার আমি দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করি। এ বারের নির্বাচনী যুদ্ধের কাজ পাথরপ্রতিমার মাটি থেকে শুরু করলাম। শেষ করব এই জেলার ডায়মন্ড হারবারের মাটিতে। রাজ্যে বিজেপিকে ৫০-এর নীচে নামানোর প্রতিজ্ঞা নিলাম।’ অভিষেক এ দিন বলেন, ‘১৯৪৭ থেকে ২০১১ প্রায় ৬৪ বছরে যা কাজ হয়েছে, তার চেয়ে বেশি কাজ আমাদের মা মাটি মানুষের সরকার করেছে।’

পাথরপ্রতিমার একাধিক জেটিঘাট নির্মাণ, নদী বাঁধের সংস্কারের পাশাপাশি নতুন করে তৈরি ও স্বাস্থ্য ব্যবস্থায় উন্নয়নের খতিয়ান দেন অভিষেক। বাকি থাকা কাজ ভোট হয়ে যাওয়ার পর যাতে দ্রুত সম্পন্ন করা যায় তা তিনি দেখবেন বলেও আশ্বাস দেন। নামখানায় কয়েকশো কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক মৎস্যবন্দর তৈরি হচ্ছে। সেখানে বরফ কলের পাশাপাশি মাছ মজুদ রাখার ব্যবস্থাপনা রাখা হবে। তাতে সুন্দরবনের উপকূলের কয়েক হাজার মৎস্যজীবী উপকৃত হবেন। এ ছাড়াও নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমার বাস রুটে অতিরিক্ত বাস চালানোর পাশাপাশি পাথরপ্রতিমায় প্রয়োজনে একটি অত্যাধুনিক বাস টার্মিনাল তৈরি করা হবে বলেও জানান তিনি।

গ্যাসের সঙ্কট এবং দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে কটাক্ষ করে অভিষেক বলেন, ‘২০১৪-২০২৬ পর্যন্ত পাথরপ্রতিমার জন্য বিজেপি কী কাজ করেছে? উল্টে একশো দিনের কাজ, রাস্তা, জল, আবাসের টাকা আটকে রেখেছে।

বিজেপির প্রার্থীদের একমাস পর দেখতে পাবেন না। যত বাড়ির কাজ এদের দিয়ে করিয়ে নিন।’ তিনি আশ্বাস দেন, ‘সার-এ কারও ভোটাধিকার যাবে না।’ অভিষেক জানান, রাজ্য সরকার ১৪৫ কোটি টাকা খরচ করে ২৯৭ কিলোমিটার রাস্তা করেে পাথরপ্রতিমায়। এই বিধানসভায় ৯ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাঁর চ্যালেঞ্জ, ‘লক্ষ্মীর ভাণ্ডার বিজেি শাসিত রাজ্যে দিয়ে দেখাক বিজেপি অভিষেক বলেন, ‘এই জেলা প্রত্যেক বিধানসভা আমার পরিবার এ বারের নির্বাচনে প্রত্যেক বুথে বিজেপিকে যোগ্য জবাব দিনে হবে আপনাদের।’

এ দিন বিকেন সওয়া তিনটে নাগাদ আকাশপে পাথরপ্রতিমার কলেজ মাঠে পৌঁছা অভিষেক। আধ ঘণ্টার একটু বেি সময় ধরে বক্তব্য রাখেন তিনি। সভা উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্র তথা সাগর বিধানসভার তৃণমূল প্রার্থী বঙ্কিম হাজরা, সুন্দরবন সাংগঠনিন জেলার জেলা সভাপতি তথ মন্দিরবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী জয়দেব হালদার-সহ পাথরপ্রতিমা ব্লক নেতৃত্ব। সভায় মানুষের ঢল ছিন চোখে পড়ার মতো।

Previous articleবঙ্গে ধেয়ে আসছে প্রবল কালবৈশাখী ! সতর্কতা শিলাবৃষ্টির, শুক্র থেকেই বড় পরিবর্তন আবহাওয়ার মেজাজে
Next articleBJP News পানিহাটিতে প্রার্থী অভয়ার মা, বিজেপির তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ্যে , আর কোথায় কে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here