
পিয়ালী মন্ডল , বনগাঁ: : ভরা বসন্তের সকালে পলাশ-শিমুলের রঙে রঙিন হয়ে উঠল বনগাঁর নতুন গ্রামের সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশন ক্যাম্পাস। নাচ, গান, কবিতা ও আড্ডায় তারুণ্যের উচ্ছ্বাসে মঙ্গলবার দিনভর মুখরিত ছিল পুরো প্রাঙ্গণ।

মঙ্গলবার দিনব্যাপী কলেজ শিক্ষার্থীদের আয়োজনে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টা থেকেই হলুদ, লাল ও কমলা রঙের শাড়ি-পাঞ্জাবি পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে সমবেত হন। দেখুন ভিডিও

বসন্তের থিমে সাজানো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব।সকাল ১১টায় শুরু হয় বসন্ত বরণ অনুষ্ঠান, এরপর দিনভর পরিবেশিত হয় বসন্তের গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে দর্শনার্থীরাও মুগ্ধ হন।






