বনগাঁয় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতিতে রাজনৈতিক দাদাগিরির দিন শেষ, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর : দেখুন ভিডিও

0
9
অর্পিতা বনিক , দেশের সময়

দেশের সময়: উত্তর ২৪ পরগনার ‌বনগাঁর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতিতে  আর কখনও  রাজনৈতিক দাদাগিরি থাকবে না। সমিতি পরিচালিত হবে অরাজনৈতি ব্যবসায়ীদের হাতে। কোনও রাজনৈতিক নেতা যদি ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজি করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার সমিতিক কার্যালয়ে এসে এমনই সতর্কবার্তা দেন বনগাঁ উত্তরের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।

এদিন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রাজ্যের নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়াকে সম্মর্ধনা জানানো হয়। সমিতির কার্যালয়ে ব্যবসায়ীদের উপস্থিতিতে পদ্মফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর এক এক করে মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় ফুল, মিষ্টি, গীতা, রামচন্দ্রের মূর্তি। ব্যবসায়ীদের অভ্যর্থনায় আপ্লুত মন্ত্রী।

এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, আমি এই ওয়ার্ডেরই বাসিন্দা। পাশাপাশি, একজন ব্যবসায়ী হিসেবে এই ব্যবসায়ী সমিতির সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের। এতোদিন এই সমিতিতে দাদাগিরি চালিয়েছে পূর্বতন সরকার পক্ষের রাজনৈতিক নেতারা। কিন্তু এখন থেকে এই দাদাগিরি আর চলবে না। ব্যবসায়ীরা নিজেরা নিজেদের সমিতি নিজেদের মতো করে পরিচালনা করবেন।

খাদ্যমন্ত্রী এদিন আরও বলেন যে, তাঁর কাছে অভিযোগ আছে যে, আগের সরকারের আমলে এই সমিতির দখল নিয়েছিল তখনকার শাসকদলের কয়েকজন নেতা। তারা ব্যবসায়ীদের কাছ থেকে নানা অজুহাতে মোটা টাকা তোলা আদায় করেছে। অবিলম্বে সেইসব টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ করা হবে বলেও মন্ত্রী হুঁশিয়ারি দেন। দেখুন ভিডিও

নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক অসীম সেন বলেন, ‘অশোক কীর্তনীয়া আমাদের আপনজন। তিনি রাজ্যের খাদ্যমন্ত্রী হওয়ায় আমরা আপ্লুত। এই মার্কেটে নানাবিধ সমস্যা রয়েছে। এখন থেকে তাঁর সহযোগিতায় আমরা সেইসব সমস্যার সমাধান করার চেষ্টা করবো। মন্ত্রীর আশ্বাস অনুযায়ী এখন থেকে ব্যবসায়ীরা নিজেদের মতো করে সমিতি পরিচালনা করবেন।’ এদিন মন্ত্রীর হাতে ব্যবসায়ী সমিতির মাছ ব্যবসায়ীরা ইলিশ মাছ তুলে দিলে মন্ত্রী বার্তা দেন , এখনও‌ বাঙালি মাছে–ভাতেই আছে। 

Previous articleতৃণমূল জেলা সভাপতিকে ‘গুন্ডা’ বলে নিশানা মন্ত্রীর!  ‘ওঁর এখনও অন্নপ্রাশন হয়নি’ ,অশোককে পাল্টা বিশ্বজিতের
Next article‘কারও তাঁবেদারি নয়, আপনাদের পূর্ণ স্বাধীনতা দিলাম’, পুলিশকে অভয়বার্তা মুখ্যমন্ত্রীর ,৭ দিনে পশ্চিমবঙ্গকে কতটা বদলাতে পারলেন শুভেন্দু?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here